গুজরাতে তীর্থযাত্রীদের পিষে দিল ট্রাক, ঘটনাস্থলেই মৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা গুজরাতে। রবিবার রাতে গুজরাতের এক ব্যস্ত মহাসড়কে এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। নিহতদের মধ্যে ছয়জন ছিলেন তীর্থযাত্রী, আর একজন ডাম্পার ট্রাকের চালক। এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, তীর্থযাত্রীদের একটি দল রাজকোট জেলার গাধকা গ্রাম থেকে একটি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন। পথে সুরেন্দ্রনগর জেলার ভাস্করপাড়া এলাকার কাছে লাখতার-বিরামগাম মহাসড়কে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে একটি ডাম্পার ট্রাক টায়ার পরিবর্তনের জন্য দাঁড়িয়ে ছিল। সেটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের উপর উঠে যায়।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির ধাক্কা, চালক সহ আহত ৪

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাটি ঘটার সময় কেউ প্রতিক্রিয়া জানানোর সুযোগই পাননি। মুহূর্তের মধ্যে তীর্থযাত্রীরা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ডাম্পার ট্রাকের চালককে ভিরামগাম-এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, মৃতদেহগুলোর অবস্থা শনাক্ত করার মতো ছিল না।  উদ্ধারকারীদের দেহাবশেষ সংগ্রহ করতে বেলচা পর্যন্ত ব্যবহার করতে হয়েছে। স্থানীয় মানুষ দ্রুত পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এই দুর্ঘটনা আবারও প্রমাণ করে, রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালনা কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। প্রশাসন ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম