কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির ধাক্কা, চালক সহ আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরাপ : শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজ্যে ইতিমধ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। এলাকায় এলাকায় রুটমার্চ করার পাশাপাশি চলছে নাকা চেকিংও। নির্বাচনের আগেই দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। সোমবার সকালে লরির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ওই গাড়িতে থাকা চালক সহ ৩ জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার সকালে বীরভূমের দিকে যাচ্ছিল কেন্দ্রীয় বাহিনীর গাড়িটি। আচমকাই ১৯ নং জাতীয় সড়কের ওপরে গুড়াপ (Gurap) থানার কাছে একটি লরি ধাক্কা মারে গাড়িটিকে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গুরুতর ভাবে জখম হন গাড়ির মধ্যে থাকা ৩ জওয়ান ও গাড়ির চালক। দুর্ঘটনার পরেই পালিয়ে যায় লরির চালক। স্থানীয়রা বিষয়টি প্রথমে দেখতে পায়। তাঁরাই ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয়রাই গাড়ির মধ্যে থেকে ৪ জনকে উদ্ধার করে বর্ধমানের একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে খবর, আহতদের অবস্থা স্থিতিশীল।

দুর্ঘটনাটি কীভাবে ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ভোটের কাজের জন্য রাজ্যে এসে দুর্ঘটনার কবলে পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর এই সদস্যরা। লরি ও লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। লরির চালক মদ্যপ ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, সামনেই নির্বাচন। তাই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। গাড়ি আটকে চলছে নাকা চেকিংও। তারমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার