চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাদ পড়ছেন ২৫ কোটির গ্রীন? কেকেআরে বড় পরিবর্তনের ইঙ্গিত অধিনায়ক রাহানের

নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স(KKR)। আইপিএলের মঞ্চে টানা ব্যর্থতার জেরে চাপে পড়েছে  নাইটশিবির। একের পর এক ম্যাচ হারের পর দলের কৌশল, ব্যাটিং অর্ডার এবং খেলোয়াড় নির্বাচন নিয়ে উঠছে বড় প্রশ্ন। আর এই বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন ২৫ কোটি  অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামরন গ্রীন।  তাঁকে কি এবার বাদ দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। মঙ্গলবার সিএসকের বিরুদ্ধে হারের পর দলে পরিবর্তন নিতে বড় ইঙ্গিত  দিয়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সিএসকের ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর বড় ব্যবধানে হেরে যায়। এটা টানা চতুর্থ ম্যাচে হার। এর পরেই কেকেআরের  ফর্ম নিয়ে উদ্বেগ আরও  বেড়েছে। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে স্বীকার করেছেন যে দলকে তাদের খেলার কৌশল পুনর্বিবেচনা করতে হবে এবং একাদশে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে  অজিঙ্ক রাহানে বলেন, “আমার মনে হয়, সমন্বয়ের দিক থেকে আমরা ভেবেছিলাম, গত ম্যাচে আমাদের যে সমন্বয় ছিল এবং এটি সত্যিই ভালো ছিল। আমার মনে হয় এই মুহূর্তে পরিস্থিতি কঠিন। হ্যাঁ, আমরা ম্যাচ জিতছি না, এটা কঠিন। দল হিসেবে আমাদের সবার জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো ইতিবাচক থাকা, মাথা উঁচু রাখা, মনোবল ধরে রাখা এবং শুধু বর্তমান মুহূর্তের উপর মনোযোগ দেওয়া।” 

আরও পড়ুন: হারের পর শাস্তির মুখে কেকেআর অধিনায়ক, জরিমানা করল বিসিসিআই

কেকেআরের দুর্দশা তাদের ব্যাটিংয়ে বিশেষভাবে প্রকট হয়েছে। বড় অঙ্কের চুক্তিতে আসা ক্যামেরন গ্রিন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। পাঁচ ম্যাচে মাত্র ৫৬ রান করেছেন। সিএসকে-র বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নেমে নূর আহমেদের বলে গোল্ডেন ডাক মেরে আউট হন তিনি। তাঁর বোলিংও তেমন প্রভাব ফেলতে পারেনি। মাত্র একটি উইকেট নিয়ে  দলের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছেন। সূত্রের খবর, ফর্মহীন ওপেনার ফিন অ্যালেনও বাদ পড়তে পারেন, অন্যদিকে  শ্রীলঙ্কার পেসার ম্যাথিশা পাথিরানার খেলার কথা রয়েছে।   এই পরিবর্তন নিয়ে কেকেআর অধিনায়ক বলেছেন, “হ্যাঁ, আমাদের ড্রেসিংরুমে বসে কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। আমাদের যেকোনো পরিবর্তন আনতে হবে। কখনও কখনও খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হয়, যদি ফলাফল আপনার পক্ষে যায়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি ফলাফল আপনার পক্ষে না যায়, তাহলে কম্বিনেশন নিয়ে ভাবতে হবে।” 

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ