নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি : নববর্ষে নতুন মেজাজে খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।  নাচে-গানে প্রচার সারলেন সকাল সকাল। বুধবার কীর্তনের তালে তালে নাচতে দেখা গেল তাঁকে। বাংলার নতুন বছরে ভিন্নরূপে ধরা দিলেন দিলীপ ঘোষ। বুধবার সকালে খোল-করতাল সহযোগে প্রচার করতে দেখা গেল তাঁকে। পাশাপাশি ভবানীপুরে মনীষীদের ছবি হাতে নিয়ে প্রচার করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

এদিন দিলীপ ঘোষ বলেছেন, বাংলার নববর্ষ নতুনভাবে শুরু করছি। বাঙালিয়ানাকে বজায় রেখে শুরু করেছেন দিনটি। সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন প্রচারে বেরিয়ে। এই বছরে সকলে যেন শান্তিতে থাকতে পারেন, সেই কথাই বলেছেন। অন্যদিকে, নববর্ষে ঢাক-ঢোল সহযোগে বাঙালি মনীষীদের ছবি হাতে ভবানীপুরে মেগা ভোট প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। বাংলার নতুন বছরে শোভাযাত্রা করে প্রচার সারলেন তিনি। প্রচারের মাঝেই তাঁকে বলতে শোনা গিয়েছে, আমরা উর্দুতে নয়, বাংলাতে কথা বলতে চাই। ভবানীপুর কেন্দ্রের ৮২ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে জনসংযোগ সেরেছেন তিনি। আম্বেদকর কলোনি থেকে বর্নাঢ্য মিছিল শুরু হয়। এই মিছিল যায় হনুমানমন্দির পর্যন্ত। এই ১ কিলোমিটারের বেশি রাস্তায় কর্মী সমর্থকদের নিয়ে বাংলার অস্মিতাকে ছুঁতে চেয়েছেন তিনি। এদিন মিছিলে ঢাক-ঢোলের পাশাপাশি ছিল স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের ছবি। এই ছবি সঙ্গে নিয়ে প্রচার করেছেন তিনি। এদিনের মিছিলে ছিল বাংলা কৃষ্টি ও সংস্কৃতির ছোঁয়া। পাশাপাশি আদাবাসী সংস্কৃতির ছোঁয়াও রয়েছে এখানে।

বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলায় কথা বলার জন্য যখন বাংলার শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে, কখনও প্রাণও হারাতে হচ্ছে, তখন বাংলার অস্মিতাকে ছোঁয়ার চেষ্টা করলেন খড়্গপুর সদর ও ভবানীপুরের বিজেপি প্রার্থী।

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ