রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রাজনৈতিক অস্থিরতাও লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিজেপির দলীয় পতাকায় আগুন ধরানো নিয়ে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট। চড়ছে রাজনৈতিক উত্তাপ। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রাজনৈতিক অস্থিরতাও লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিজেপির দলীয় পতাকায় আগুন ধরানো নিয়ে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। কোন পরিত্যক্ত জায়গা কিংবা ফাঁকা জায়গা নয়। জনবসতিপূর্ণ এলাকার বাড়ির সামনে ঢালাই রাস্তার উপরই এমন দৃশ্য দেখা গেল। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও অবধি জানা যায়নি। তবে বিজেপির দাবি, এই বাজে ও জঘন্যতম কাজ তৃণমূল সমর্থকরাই করেছে। গোটা ঘটনায় একপ্রকার উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চৌধুরী বেড় লেনে। আজ বুধবার সকালে ১০-১২ টি বিজেপির দলীয় পতাকা পোড়া অবস্থায় লক্ষ্য করেন এলাকাবাসী। সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির সামনে এমন একটি দৃশ্য দেখে কিছুটা হতচকিত হয়ে পড়েন এলাকার লোকজন। এরপরই ঘটনার কথা স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানানো হয়। পরবর্তীতে খবর পেয়ে সেখানে আসেন বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গোটা ঘটনায়, ১১১ নম্বর স্থানীয় বুথ সভাপতি গোপাল দে জানিয়েছেন, ‘এই গলিতে বিজেপির কোন পতাকা ছিল না। সম্ভবত পার্শ্ববর্তী কোন এলাকা থেকেই নিয়ে আসা হয়েছে পতাকাগুলো। তারপর রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুনে পুড়িয়ে দিয়েছে। যাতে স্থানীয়দের সাথে বিজেপির দূরত্ব বৃদ্ধি হয়। সমস্ত কিছু একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছে।’

তবে বিজেপির অনেকেই দাবি করেছেন, ‘যেহেতু শাসকদল অর্থাৎ তৃণমূল বুঝতে পেরেছে তাঁদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই এমন খারাপ কাজ করতে শুরু করেছে। শাসকদলের প্রশ্রয় পেয়েই কিছু দুষ্কৃতি এমন ধরণের কাজ করার সাহস পাচ্ছে।’ ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের কাছে লিখিতভাবে দাবি জানানো হয়েছে, অবিলম্বে এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। খতিয়ে দেখেন পরিস্থিতি এবং পোড়া পতাকা গুলি উদ্ধার করে নিয়ে যান তদন্তের জন্য। এলাকাবাসী জানিয়েছে, ‘মূলত একটি রাজনৈতিক দলের কাছে হয়তো তাদের ভাবমূর্তি খারাপ করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। সেটা হয়তো মধ্যরাতের দিকেই হবে। কারণ অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। প্রত্যেকেরই বাড়ির সামনে দিয়ে গিয়েছে এই গলি পথ। কেউই এই ঘটনা দেখতে পায়নি।’

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিলেন বলিউডে ‘ব্যান’ রণবীর সিং

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’