তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটে ভুগছে বিশ্বের একাধিক দেশ। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে এই  সঙ্কট দেখা দিয়েছে। বহু দেশের জ্বালানি ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। সঙ্কটের মুখে এবার বাংলাদেশে স্থগিত করা হল নির্বাচন। জ্বালানি সংকটের  কারণে প্রচারে বিঘ্ন ঘটবে, ঠিক এই কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে।  

বুধবার রাতে বাংলাদেশের বার কাউন্সিল ভবনে এক জরুরি সভায় নেওয়া হয়েছে নির্বাচন বাতিলের সিদ্ধান্ত। বৈঠকের পর বলা হয়েছে, “দেশব্যাপী তৈরি হওয়া তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে হতে চলা নির্বাচনে সাধারণ আসনের সাতটি ও আঞ্চলিক আসনের সাতটি পদে অংশগ্রহণকারী প্রার্থীদের দেশব্যাপী নির্বাচনী প্রচার কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়াও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার থেকে নির্বাচন স্থগিতের আবেদন ও অনুরোধ জানানো হয়েছে।”

আরও পড়ুন: IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই  

গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে একটি সভায় ১৯ মে  ভোটের  দিন নির্ধারণ করা হয়েছিল।  ওই সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মো. মাহফুজ আহসানসহ অন্য সদস্যরা।  ৭ এপ্রিল বার কাউন্সিল নির্বাচনের ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। তবে গোটা নির্বাচন পক্রিয়া স্থগিত করা হয়েছে।  বার কাউন্সিলের নির্বাচনি বিধি অনুযায়ী, মোট ১৪ জন সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।

 

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির