বাজছে যুদ্ধের দামামা, বাজার খুলতেই পড়ল সূচক

সেনসেক্সের সূচক পড়ে ১৫শো পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেন-রাশিয়ার সংঘাতের প্রভাব পড়ল ভারতের শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম বেচা-কেনার দিন পড়ল সূচক। সেনসেক্সের সূচক পড়ে ১৫শো পয়েন্ট। অন্যদিকে, নিফটির সূচক পড়ে ৪২৮ পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ারের দাম কমেছে, সেই সব সংস্থা হল এসবিআই, টাটা স্টিল, এইচডিএফসি, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক। ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারেরও পতন ঘটেছে এদিন। গত শুক্রবার শেষদিন মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক ৭৭৩ পয়েন্ট নীচে নেমে বন্ধ হয় ৫৮, ১৫৩ পয়েন্টে।

সপ্তাহের প্রথম দিন নিফটির সূচকেরও পতন ঘটে। সব থেকে বেশি ক্ষতির মুখ দেখেছে জেএসডব্লু। তাদের শেয়ারের দাম পড়ে ৬.০৮ পয়েন্ট। টাটা স্টিল, এসবিআই, এইচডিএফসি, টাটা মোটর্সের শেয়ারের দামও কমেছে। তবে লাভের মুখ দেখেছে টিসিএস, ডিভিস ল্যাব। বোম্বে স্টক এক্সচেঞ্জের যে সব সংস্থার শেয়ার ক্ষতির মুখ দেখেছ, সেই সব সংস্থা হল এসবিআই, টাটা স্টিল, এইচডিএফসি, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক। প্রতিটি শেয়ারের দাম পড়েছে গড়ে ৪.২৩ শতাংশ।

এইচডিএফসি ব্যাঙ্কের রিটেল রিসার্চের প্রধান দীপক ঝাঁসি জানিয়েছেন, ‘লক্ষ্য করলে দেখা যাবে, শুধু ভারতের শেয়ারবাজার নয়, বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজারে দোলাচল চলছে। তার একটা প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে।’ ইতোমধ্যে অপরিশোধিত তেলের দাম একশো ডলার ছুঁই ছুঁই। আগামী দিনে তেলের দাম আরও উর্ধ্বমুখী হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাজার বিশেষজ্ঞরা।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত