চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ মিনিটেই তৈরি ম্যাঙ্গো চিকেন স্যালাড, হালকা ও পুষ্টিকর রেসিপি

নিজস্ব প্রতিনিধিঃ গরমের দিনে ভারী খাবার না খেয়ে হালকা, সতেজ কিছু চাইলে সহজেই বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো চিকেন স্যালাড ।একদম পারফেক্ট মিষ্টি আম, প্রোটিনসমৃদ্ধ চিকেন আর টক-ঝাল ফ্লেভারের এই  স্যালাড শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে।

 

উপকরণ

সেদ্ধ বা গ্রিল করা চিকেন (কিউব করে কাটা)

পাকা আম (কিউব করে কাটা)

পেয়াজ কুচি (অল্প)

কাঁচা লংকা বা জালাপেনো (ঐচ্ছিক)

অলিভ অয়েল বা সামান্য তেল

মেয়োনিজ বা দই

লেবুর রস

ধনেপাতা কুচি

নুন ও গোলমরিচ

সামান্য লঙ্কা গুঁড়ো

 

পদ্ধতি

প্রথমে একটি প্যানে সামান্য তেল গরম করে চিকেন হালকা ভেজে বা গরম করে নিন। একটি বড় বাটিতে চিকেন, আম, পেঁয়াজ ও ধনেপাতা একসাথে নিন।এর মধ্যে মেয়োনিজ বা দই, লেবুর রস, নুন, গোলমরিচ ও সামান্য লঙ্কা গুঁড়ো  দিন।সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।চাইলে ফ্রিজে ৫–১০ মিনিট ঠান্ডা করে পরিবেশন করুন।

 

মাত্র ১০ মিনিটে তৈরি এই ম্যাঙ্গো চিকেন স্যালাড গরমের দিনে পুষ্টিকর, সুস্বাদু এবং রিফ্রেশিং একটি খাবার। মিষ্টি আম ও নরম চিকেনের কম্বিনেশন এটিকে করে তোলে একেবারে পারফেক্ট খাবার।এই ধরনের স্যালাডে সাধারণত চিকেন, আম, লেবুর রস ও মশলার মিশ্রণ ব্যবহার করা হয়, যা স্বাদে অনন্য।

 

Published by:

Share Link:

More Releted News:

সোনার থেকেও দামি কাঠ , বিস্ময়কর ‘আগরউড’

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

সহজেই বানিয়ে ফেলুন পুঁটি মাছের সুস্বাদু চচ্চড়ি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ