চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“আঙ্কেল, আমার বিয়ে থামান”, চাইল্ডলাইনে নাবালিকার ফোনের পরেই যা ঘটল…

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের কোটা শহরে এক নাবালিকার সাহস ও উপস্থিত বুদ্ধিতে শেষ মুহূর্তে বন্ধ হল তার বাল্যবিবাহ। প্রশাসনের তৎপরতায় ২৬ এপ্রিল নির্ধারিত সেই বিয়ে রুখে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনাটিতে ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে।

সূত্রের খবর, ওই নাবালিকা চাইল্ডলাইন ইন্ডিয়া ফাউন্ডেশন-এর হেল্পলাইনে ফোন করে জানায়, তার পরিবার তাকে ঝালাওয়ারের এক যুবকের সঙ্গে বিয়ে দিতে চাইছে। কিন্তু সে এখনও বিয়ের জন্য প্রস্তুত নয়। ফোনে কাঁদতে কাঁদতে সে জানায়, বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় পরিবারের সদস্যরা তাকে মারধরও করেছে। সে হেল্পলাইনে অনুরোধ করে বলে, “আঙ্কেল, দয়া করে আমার বাল্যবিবাহ বন্ধ করুন। আমার পরিবার জোর করে আমাকে বিয়ে দিচ্ছে।”এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা শিশু সুরক্ষা ইউনিট, চাইল্ড রাইটস বিভাগ এবং সৃষ্টি সেবা সমিতির সদস্যরা সক্রিয় হয়ে ওঠেন। কিছুক্ষণ পর ওই নাবালিকা আবার ফোন করে জানায়, সে বাড়ি থেকে বেরিয়ে কোটা শহরের ডিসিএম রোডে দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যায়।

পরে কাউন্সেলর মহিমা পানচাল, সুপারভাইজার বান্টি সুমন, কেস ওয়ার্কার আকাশ কুমার এবং জেলা সমন্বয়ক ভূপেন্দ্র সিং ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর উদয়োেগ নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে পেশ করা হয়। কাউন্সেলিংয়ের পর তার নিরাপত্তার জন্য তাকে অস্থায়ীভাবে সরকারি বালিকা নিবাসে রাখা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা আবারও প্রমাণ করল, সময়মতো সাহসী পদক্ষেপ একটি জীবন বদলে দিতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি NCP-SP সুপ্রিমো

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

মুম্বইয়ে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর গ্রেফতার, কী অভিযোগ?

‘নরক যন্ত্রণা ভোগ করেছি’, বর্ষপূর্তিতে ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁও হামলায় নিহতদের স্বজনরা

পরকীয়ায় জড়িয়েছে ৫২ বছরের স্ত্রী, সন্দেহের জেরে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বয়সে ছোট স্বামী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ