বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে খাদ্য সুরক্ষা বিধি না মানায় কলকাতার ৭০ টি রেস্তরাঁ, হোটেল ও মিষ্টির দোকানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুরসভা। বন্ধ করে দেওয়া হয়েছিল ব্যবসা। তবে নিয়ম মেনে প্রয়োজনীয় সংশোধন করায় সেই তালিকার ৪৮ টি প্রতিষ্ঠানকে ফের ব্যবসা শুরু করার অনুমতি দিল কলকাতা পুরসভা। জনস্বাস্থ্য সংক্রান্ত নির্ধারিত শর্ত পূরণ করার পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুজোর আগে শহরের বিভিন্ন দামী রেস্তরাঁ, হোটেল এবং মিষ্টির দোকানে অভিযান চালিয়েছিলেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। খাবারের গুণমান, রান্নার উপকরণ সংরক্ষণের পদ্ধতি, পরিচ্ছন্নতা-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। সেই পরিদর্শনে খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি না মানার অভিযোগ ওঠে প্রায় ৭০ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরপরই সেগুলির ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়। পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টি হোটেল ও রেস্তরাঁর ফুড লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছিল। অন্যদিকে, ২৮টি দোকানের ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল না করে সাময়িক স্থগিত রাখা হয়। একই সঙ্গে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি নিজেদের ত্রুটি সংশোধন করে প্রয়োজনীয় নিয়ম মেনে চললে পুনরায় ব্যবসা শুরুর অনুমতি পেতে পারে।

আরও পড়ুন: যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

এরপর সংশ্লিষ্ট দোকান ও রেস্তরাঁর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের কাজ শুরু করেন। নতুন করে আবেদন জমা পড়ার পর পুরসভার ফুড সেফটি অফিসাররা ফের পরিদর্শনে যান। খাবারের গুণমান, রান্নার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখে ৪৮টি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, ফুড লাইসেন্স স্থগিত হওয়া ৩১টি প্রতিষ্ঠান এবং ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থগিত হওয়া ১৭টি দোকান ফের ব্যবসা চালু করতে পারবে। বাকি প্রতিষ্ঠানগুলির আবেদন ও সংশোধন প্রক্রিয়া এখনও খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জনস্বাস্থ্য নিয়ে কোনওভাবেই আপস করা হবে না। খাদ্য সুরক্ষার সমস্ত নিয়ম মেনে ব্যবসা করতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা