রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, টাকা বিলির অভিযোগে আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়। আর তার আগে তপ্ত হয়ে উঠল রাজনীতি। বিজেপির বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। প্রথম দফার ভোটের আগে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠল। মঙ্গলবার বেশি রাতে হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় টাকা বিলি করার অভিযোগ উঠেছে। আটক হয়েছে স্থানীয় বিজেপি নেতা এবং অসম বিজেপির প্রাক্তন বিধায়ক। এই ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়। এই দুই নেতাকে আটক করেছে পুলিশ। আবার হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুরে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। আর তা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। এবার বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ–সভাপতি কাশেম আলি মন্তব্য করেন ভোটে ‘দাদার পুলিশ আসবে’। আর তা নিয়েই বিতর্ক।

এদিকে গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডল এবং অসমের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ স্থানীয়দের মধ্যে টাকা বিলি করেন বলে অভিযোগ উঠেছে। হিঙ্গলগঞ্জের কনকনগরে একটি ক্লাবে তাঁরা টাকা বিলি করতে যান বলে অভিযোগ। ওই এলাকার বাসিন্দারা এই ঘটনায় প্রতিবাদ জানান। তাঁরা ওই দুই বিজেপি নেতাকে আটকে রেখে খবর দেন পুলিশ। খবর পেয়ে পুলিশ এসে দুই বিজেপি নেতাকে টাকা–সহ আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পক্ষান্তরে কাশেম আলি মঞ্চ থেকে দাবি করেন, ‘‌এবারের নির্বাচনে রাজ্যের পুলিশ নয়, দিল্লি থেকে ‘দাদার পুলিশ’ আসবে আর তাদের লাঠির দৈর্ঘ্য অনেক বেশি হবে। তৃণমূল রিগিং করলে আপনারা হাতে ঝাঁটা নিয়ে তাদের হালকা করে ছুঁইয়ে পালিশ করে দেবেন, বাকিটা আমাদের কার্যকর্তারা বুঝে নেবে।’‌

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের মধ্যে টাকা বিলি করতে গিয়েছিলেন ওই দুই বিজেপি নেতা। হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল্লা গাজি বলেন, ‘‌অসমের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা ও তরুণ মণ্ডল এলাকায় স্থানীয়দের মধ্যে টাকা বিলি করছিলেন। বাংলায় টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। টাকা দিয়ে কিছু হবে না। নির্বাচন কমিশনের কাছে তাঁদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’‌ আর অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক কিশোর নাথ হিঙ্গলগঞ্জে রেখা পাত্রের সমর্থনে প্রচার করতে এসে নানা জায়গায় যাচ্ছেন। আর রাতে গিয়ে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

এছাড়া বিজেপি নেতা কাশেম আলির এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বুলবুল রহমান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‌ প্রথম দফার ভোটের মুখে দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা যিনি বললেন, তাঁকে বলব ৪ তারিখ ভোটের ফল দেখে নিতে। জনতাই যোগ্য জবাব দেবে।’‌ আবার বুলবুল রহমান নির্বাচন কমিশনের কাছে এই বিজেপি নেতার বিরুদ্ধে দ্রুত ও কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?