শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: হার দিয়ে সিরিজ শুরু করেছিল টাইগাররা। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পর পর দুই ম্যাচ জিতে কিউইদের টেক্কা দিয়ে সিরিজ পকেটে পুরছেন মেহেদী হাসান মিরাজরা। বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত ও লিটনের চওড়া ব্যাটে আট উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছিল বাংলাদেশ। পরে বল হাতে আগুন ঝরালেন মুস্তাফিজুর রহমান-নাহিদ রানারা। তাদের দুরন্জিত বোলিংয়ে ৪৪.৫ ওভারে ২১০ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড।

টস জিতে এদিন প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান (০)। তৃতীয় ওভারে ফিরে যান তানজিদ হাসান (১)। সৌম্য সরকার খানিকটা চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। তিনি করেন ১৮ রান। ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেনন শান্ত ও লিটন দাস। শুরুতে দেখে-শুনে ব্যাট করতে থাকলেও ক্রমেই কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন দুই অবিজ্ঞ ব্যাটার। দু’জন মিলে তোলেন ১৬০ রান। ৭৬ রানে থামেন লিটন। তবে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান শান্ত। কিউই বোলারদের শাসন করে একদিনের কেরিয়ারে চতুর্থ শতরান তুলে নেন। তবে শতরানের পরেই সাজঘরে ফেরেন। আউটের আগে ৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১০৫ রান করেন শান্ত। এর পর তাওহিদ হৃদয় ও অধিনাযক মেহেদী হাসান মিরাজ মিলে দলকে আড়াইশ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২২ রান করে ফেরেন মিরাজ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট খুঁইয়ে ২৬৫ রান তোলে বাংলাদেশ। হৃদয় ৩৩ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২৬৬ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে কিউইরা। মাত্র চার রান করে মুস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফেরেন হেনরি নিকোলস। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান নিক কেলি ও উইল ইয়ং। ১৪তম ওভারে ইয়ংকে (১৯) ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদ রানা। চারে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি কিউই অধিনায়ক টম ল্যাথাম। তিনি ফেরেন মাত্র ৫ রান করে। এরপর নিক কেলি ও মোহাম্মদ আব্বাস জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২৬তম ওভারে বল করতে এসে কেলিকে (৫৯) থামান মুস্তাফিজুর রহমান। যার উপরে কিউই শিবিরের ভরসা ছিল সেই মোহাম্মদ আব্বাস। শরিফুল ইসলামের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন। আউটের আগে করেন ২৫ রান।

ছয় নম্বরে নামা ডিন ফক্সক্রপট একা কুম্ভ হয়ে লড়াই করে যান। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও সাহায্য পাননি। মুস্তাফিজুর রহমান আর নাহিদ রানার আগুনে বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেননি জস ক্লার্কসন (৬), নাথান স্মিথ (২), জেইডেন লেনস্ক (২) ও উইল ও’রউকেরা (১)। ৪৫ ওভারে ফক্সক্রফটকে (৭৫) থামিয়ে নিউজিল্যান্ডকে ২১০ রানে গুটিয়ে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৯ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট ঝুলিতে পুরেছেন মুস্তাফিজ।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের