দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেবী বগলামুখী কে? জানুন তাঁর মাহাত্ম্য, তিথি ও পুজোর নিয়মাবলি

নিজস্ব প্রতিনিধি:  তন্ত্রসাধনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দশমহাবিদ্যার অষ্টম রূপ দেবী বগলামুখী। শত্রুনাশিনী শক্তির প্রতীক এই দেবীর আরাধনায় আজ ভক্তরা বিশেষভাবে ব্রতী হয়েছেন, কারণ বৈশাখ শুক্ল অষ্টমী তিথিতে পালিত হচ্ছে বগলামুখী জয়ন্তী।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর বৈশাখ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এই জয়ন্তী পালিত হয়। ২০২৬ সালে এই তিথি পড়েছে ২৪ এপ্রিল, শুক্রবার। এই দিনটি তন্ত্রসাধনা ও বিশেষ পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেবী বগলামুখী দশমহাবিদ্যার অষ্টম দেবী হিসেবে পরিচিত। ‘বগলা’ শব্দের অর্থ লাগাম বা নিয়ন্ত্রণ, আর ‘মুখী’ মানে মুখ অর্থাৎ যিনি শত্রুর শক্তি ও বাকশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই কারণেই তাঁকে শত্রুনাশিনী দেবী বলা হয়। দেবী “পীতাম্বরা” নামেও পরিচিত, কারণ তিনি হলুদ বস্ত্র পরিধান করেন এবং হলুদ রঙের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক রয়েছে।প্রচলিত চিত্রে দেবীকে তিন চোখসহ এবং হাতে গদা ধারণ করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে তাঁকে এক অসুরের জিভ ধরে থাকতে দেখা যায়, যা শত্রুর বাকশক্তি নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: গরমে এই খাবারগুলি আপনার শরীরকে রাখবে সুস্থ

পুরাণ মতে, একসময় ভয়াবহ ঝড় ও বিপর্যয়ে সৃষ্টিজগৎ ধ্বংসের মুখে পড়ে। তখন ভগবান বিষ্ণুর প্রার্থনায় দেবী বগলামুখী সৌরাষ্ট্র অঞ্চলের হরিদ্রা সরোবর থেকে আবির্ভূত হন এবং সেই বিপর্যয় থামিয়ে বিশ্বে শান্তি ফিরিয়ে আনেন। এই শুভ দিনে ভোরে উঠে স্নান করে শুদ্ধ হওয়া, গঙ্গাজল দিয়ে ঘর পরিষ্কার করা এবং হলুদ পোশাক পরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভক্তরা দেবীর মূর্তি বা ছবি হলুদ কাপড়ের ওপর স্থাপন করে হলুদ ফুল, তিল, পঞ্চামৃত ও ভোগ নিবেদন করেন। এরপর মন্ত্র জপ ও আরতি করে পূজা সম্পন্ন করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে দেবীর আরাধনা করলে শত্রু দমন, মামলা-মোকদ্দমায় সাফল্য এবং জীবনের নানা বাধা দূর হয়। তাই আজকের এই বিশেষ দিনে বহু ভক্ত ভক্তিভরে দেবী বগলামুখীর পূজা করছেন।

Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ