শিকাগোয় অভিযুক্তের গুলিতে প্রাণ হারালেন পুলিশকর্মী, চিকিৎসাধীন সহকর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার শিকাগো শহরের একটি হাসপাতালে পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় আচমকাই গুলি চালায়। আর এই ঘটনায় ৩৮ বছর বয়সী এক পুলিশ অফিসারের মৃত্যু হয় এবং ৫৭ বছর বয়সী আরও এক অফিসার গুরুতর জখম হন। দু’জনেই অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

শিকাগো পুলিশের সুপারিন্টেনডেন্ট ল্যারি স্নেলিং এক সাংবাদিক বৈঠকে জানান, অভিযুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষণের জন্য ‘সুইডিশ হাসপাতাল’-এ নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়েই আচমকা ওই ব্যক্তি দুই পুলিশকর্মীর উপর গুলি চালায়। ঘটনাস্থলেই এক অফিসারের মৃত্যু হয়, অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ সূত্রে খবর, গুলির ঘটনার পর অভিযুক্ত হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে তাকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই হাসপাতাল চত্বরে লকডাউন জারি করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ও কর্মীরা নিরাপদেই আছেন।

আরও পড়ুনঃ দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এই পরিস্থিতিতে পুলিশকর্মীদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তকে ভর্তি করার সময় সমস্ত নিরাপত্তা প্রোটোকল মেনে তল্লাশি চালানো হয়েছিল এবং সর্বক্ষণ পুলিশ পাহারায় রাখা হয়েছিল। তবুও কীভাবে সে আগ্নেয়াস্ত্র পেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ