শহরে ভোটের আগে পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাজ্যের শেষ তথা দ্বিতীয় দফার নির্বাচন বুধবার। সোমবার শেষ হবে নির্বাচনী প্রচার। শেষ দফায় ভোটগ্রহণ হবে ১৪২ আসনে। তারমধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিও। জেলার পাশাপাশি কলকাতাতে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, তারজন্য তৎপর পুলিশ-প্রশাসন। কলকাতায় ভোটের আগে পরিস্থিতি পর্যালোচনা করতে সমস্ত থানায় ওসি সহ পুলিশ কর্তাদের বৈঠকে ডাকা হয়েছে। এখানে হাজির থাকবেন নগরপাল অজয় নন্দও।

আরও পড়ুন- ‘ঘরে ঘরে লাঠি-বল্লম রাখুন’, বহরমপুরে অধীরের মন্তব্যে বিতর্ক

প্রথম দফায় ১৬ জেলায় ১৫২ আসনে ভোট হয়েছে। এদিন লাভপুর, দুবরাজপুর, নওদা সহ কয়েক জায়গায় অশান্তি হলেও মোটের ওপরে শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। এবার দ্বিতীয় দফাও শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন থেকে পুলিশ প্রশাসনও। এদিনের বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। ভোটের আগে আইন-শৃঙ্খলার পরিস্থিতির দিকে কড়া নজরদারির কথা বলা হতে পারে।

পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করা এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর বিষয় আলোচনায় উঠে আসতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশে ভবানীপুর, কালীঘাট ও আলিপুরসহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ থানার ওসিদের রদবদল করা হয়েছে । এদিন সমস্ত থানায় ওসি সহ পুলিশ কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন যাতে হিংসামুক্ত হয় সেদিকে কড়া নজর রাখতে বিশেষ ব্যবস্থা নিতেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকে হাজির রয়েছে পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসাররা। ভোটের নিরাপত্তায় যুক্ত সমস্ত আধিকারিকরা হাজির রয়েছেন এই বৈঠকে। 

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’