‘ঘরে ঘরে লাঠি-বল্লম রাখুন’, বহরমপুরে অধীরের মন্তব্যে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : প্রথম দফাতে ভোট হয়ে গিয়েছে মুর্শিদাবাদে। তারপরেই শনিবার অশান্তি ছড়ালো মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে। কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত একই পরিবারের তিনজন। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে বিতর্কিত মন্তব্যও করার অভিযোগ উঠেছে অধীরের বিরুদ্ধে। 

প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছিল। প্রথম দফাতে ভোট হয়েছে আসানসোলে। ভোট মিটতেই এক কংগ্রেস সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এবার বহরমপুর থেকে এসেছে কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। একই পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এরপরেই অধীর চৌধুরী নিদান দিয়ে বলেছেন,  “বাড়িতে অস্ত্র রাখুন, প্রতিরোধ গড়ে তুলুন।” ভোট চলাকালীন এই ধরনের মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।

শনিবার মাঝরাতে পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর করার পাশাপাশি পরিবারের সদস্যদের ওপরে আক্রমণ চালানো হয়। এক মহিলা সহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই পরিবারের এক মহিলা রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময়  কিছু দুষ্কৃতী তাঁর উদ্দেশ্যে কুমন্তব্য করে, গায়ে হাত দেয়। তিনি প্রতিবাদ করলে তাঁর বাড়িতে চড়াও হয় তারা। ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ। এরপরেই ঘটনাস্থলে ছুটে যান অধীর চৌধুরী। তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারজন্য ঘরে ঘরে লাঠি-বল্লম রাখুন। বাঁচতে চাইলে পাল্টা আক্রমণ করুন।

‘লাভ-ল্যান্ড জেহাদীদের ভূমিতে পরিণত হয়েছিল বাংলা,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী