নির্বাচনের সুযোগে সক্রিয় হাড়িয়া-চক্র, পুলিশি অভিযানে উদ্ধার বিপুল চোলাই

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নির্দেশিকায় টানা কয়েকদিন বন্ধ ছিল রাজ্যের একাধিক মদের দোকান। আর সেই সুযোগেই সক্রিয় হয়ে উঠল বেআইনি হাড়িয়া ও চোলাই মদের কারবারিরা। জলপাইগুড়ির চা বাগান এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাড়িয়া, চোলাই মদ এবং তা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল আবগারি দফতর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন সদর বিধানসভা ও রাজগঞ্জ বিধানসভা এলাকার ডেঙ্গুয়াঝাড় এবং জয়পুর চা বাগান এলাকায় হানা দেন আধিকারিকরা। অভিযানের খবর পেয়ে কারবারিরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ বেআইনি মদ ও উপকরণ উদ্ধার করা হয়।বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৪০০ লিটার হাড়িয়া, ৩৩ লিটার চোলাই মদ, ৪৬০ লিটার চোলাই তৈরির উপকরণ এবং ১৮টি হাড়িয়া তৈরির বড় হাঁড়ি। উদ্ধার হওয়া সামগ্রী নষ্ট করার প্রক্রিয়াও শুরু করেছে আবগারি দফতর।নির্বাচনের কারণে চারদিন ধরে বন্ধ ছিল জেলার মদের দোকান। ফলে বহু সুরাপ্রেমী প্রিয় পানীয়ের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। কোথাও দোকান বন্ধ, কোথাও আবার সীমিত সময়ের জন্য বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে তৈরি হয় হতাশা। এরই মধ্যে বেআইনি মদের বাজারে চাহিদা বাড়তে শুরু করে বলে অভিযোগ।

আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটের আগে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

শুক্রবার সকাল থেকে দোকান খোলার সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি-সহ বিভিন্ন এলাকায় মদের দোকানের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। বহু মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই আগাম মজুত করে রাখার জন্য বেশি পরিমাণে মদ কিনতে শুরু করেন বলে জানা গিয়েছে। একই ছবি দেখা যায় ধূপগুড়িতেও। টানা ৯৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফের দোকান খুলতেই ভিড় উপচে পড়ে। প্রশাসনের একাংশের মতে, নির্বাচনকালীন বিধিনিষেধের সুযোগে বেআইনি মদ কারবার যাতে মাথাচাড়া না দেয়, তার জন্য নজরদারি আরও জোরদার করা হবে। ঘটনার পর এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। নির্বাচনের আবহে বৈধ মদের আকাল তৈরি হতেই কীভাবে বেআইনি চক্র সক্রিয় হয়ে উঠল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা