Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুল দিবস ও করম পুজোয় সরকারি ছুটি! ঘোষণা মমতার

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তাঁদের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হল হুল দিবস ও করম পুজোকে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তাঁদের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হল হুল দিবস ও করম পুজোকে। দীর্ঘদিন ধরে দাবি ছিল হুল দিবসে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দিতে হবে। যা উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন হুল দিবসে সরকারি ছুটি পেতেন শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এবার থেকে সমস্ত রাজ্য সরকারি কর্মীই ছুটি পাবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে করম পুজো এবং আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট মানুষদের জন্মবার্ষিকীতেও ছুটি মিলবে। শিলিগুড়িতে আদিবাসী পরিষদের সভার পর টুইটে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘করম পুজো, হুল দিবস এবং আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট নেতাদের জন্মবার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বার্ষিক আদিবাসী মেলার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে জয় জোহর মেলা।’ মুখ্যমন্ত্রী মঙ্গলবার উত্তরকন্যায় আদিবাসী পরিষদের সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আদিবাসী সমাজ আরও এগিয়ে চলুক। তাঁদের জমি হস্তান্তর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের উন্নয়নের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে আদিবাসীদের জন্য ২০ লক্ষ ঘর তৈরি করে দেওয়া হবে। আদিবাসী উন্নয়ন পর্ষদের সদস্যরা খুশি। তাঁরা যা পরামর্শ দিয়েছেন তা পর্যালোচনা করে পদক্ষেপ করবে সরকার।’

অঙ্গনওয়ারি কেন্দ্র খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের:
১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে লাগু হয়েছে নতুন করোনা বিধি। যার মধ্যে জানানো হয়েছিল খুলে দেওয়া হবে অঙ্গনওয়ারি কেন্দ্র। কিন্তু সেই সিদ্ধান্তে কিছুটা বদল করে আগামী ১ মার্চ থেকে অঙ্গনওয়ারি কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে এই বিষয়ে জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের