‘৮০ বছর বয়স লড়াইয়ের জন্য নয়’, সঞ্জয় কাপুরের মাকে মধ্যস্থতার পরামর্শ সুপ্রিম কোর্টের

আপনার বয়স ৮০, এটা লড়াইয়ের বয়স নয়', অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন শাশুড়ি তথা সঞ্জয় কাপুরের মা রানি কাপুরকে সম্পত্তি বিবাদ মামলায় এমনটাই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আপনার বয়স ৮০, এটা লড়াইয়ের বয়স নয়’, অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন শাশুড়ি তথা সঞ্জয় কাপুরের মা রানি কাপুরকে সম্পত্তি বিবাদ মামলায় এমনটাই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। শিল্প পতি সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটি সম্পত্তির মালিক কে হবেন, সেই নিয়ে আইনি বিবাদ চলছে। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মামলা করেছেন রানি কাপুর, তিনি জানিয়েছেন, তাঁর ছেলের সম্পত্তির বেশিরভাগ অংশের মালিকানা তাঁর পাওয়া উচিত। এক্ষেত্রে সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব বিরোধ করছেন। এই মামলা নিয়েই সোমবার সুপ্রিম কোর্ট বড় রায় দিল। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ শুনানি চলাকালীন রানি কাপুরকে মধ্যস্থতার (Meditation) মাধ্যমে এই মামলার সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন। এবং সঞ্জয়ের বিধবা স্ত্রী প্রিয়া সচদেব কাপুর ও আরও ২২ জনের কাছে জবাব চেয়েছে।

আদালত আরও জানিয়েছে, এই ধরনের দীর্ঘায়িত মামলা কারও স্বার্থ রক্ষা নাও করতে পারে। এরপর আদালত রানি কাপুরের উদ্দেশ্যে বলেছে, ‘কেন আপনারা এভাবে লড়াই করছেন? উনার (রানি কাপুর) বয়স এখন ৮০ বছর। এই বয়স আদালতের লড়াইয়ের জন্য নয়। একবারের জন্য হলেও ‘এ থেকে জেড’ (A to Z) সব বিষয়ে মধ্যস্থতার পথে হাঁটুন। নাহলে এই মামলা কেবল সময়ের অপচয়। শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করুন। প্রয়োজন হলে আমরা মামলার গুনাগুন বিচার করে শুনব। তবে, প্রথমে সবাইকে মধ্যস্থতায় যেতে বলব।’ মামলাটি এখন আগামী সপ্তাহে শুনানির জন্য নির্ধারিত হয়েছে। ​

উল্লেখ্য, সোনা গ্রুপের (Sona Group) প্রাক্তন কর্ণধার সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়েছে। সঞ্জয়ের মা রানি কাপুর অভিযোগ করেছেন যে, ২০১৭ সালে তাঁর স্ট্রোক হওয়ার পরে তাঁর অজান্তেই তাঁকে দিয়ে বিভিন্ন নথিতে সই করিয়ে নেওয়া হয়েছে। এর ফলে তাঁর অজান্তেই তৈরি হয় ‘রানি কাপুর ফ্যামিলি ট্রাস্ট’, যার মাধ্যমে তাঁকে তাঁর নিজের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। সোনা গ্রুপে তাঁর নিজ সম্পত্তির ওপর থেকে তাঁর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হয়েছে। গত বছর সঞ্জয় কাপুরের মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ও ব্যবসায়িক স্বার্থের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদ আরও তীব্র হয়। ​বর্তমানে এই লড়াই মূলত তিনটি পক্ষের মধ্যে। ​রানি কাপুর, সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী ​প্রিয়া সচদেব কাপুর এবং সঞ্জয় ও ​স্ত্রী করিশ্মা কাপুরের সন্তান সামায়রা এবং কিয়ান। গতবছর লন্ডন পোলো বল খেলতে গিয়ে মারা যান। শোনা যায়, খেলতে খেলতে তাঁর মুখে হঠাৎই মৌমাছি ঢুকে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান