আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এরা অনেক কিছু প্ল্যান করেছে’‌, প্রচার শেষে মানুষের সামনে ফাঁস করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি:‌ দ্বিতীয় দফার ভোট হতে আর মাঝে একদিন বাকি। এই আবহে বিধানসভা নির্বাচনের মরশুমে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পাঁচ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে মিছিল করে প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে সুকান্ত সেতু থেকে তৃণমূল কংগ্রেসের মেগা মিছিল শুরু করেন তিনি। আর মিছিল শেষ করে জনগণের উদ্দেশে সতর্কবার্তা দেন তৃণমূলনেত্রী। আসলে বিজেপি যে এখন ইভিএম মেশিনে কারচুপি করতে পারে সেই পরিকল্পনা সবার সামনে ফাঁস করে দিলেন তিনি।

এদিকে বিজেপির পরিকল্পনা ফাঁস করেই থেমে থাকেননি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, বরং জনগণকে সতর্ক করে দেন তিনি। তাই প্রচার শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, ‘‌ভোটের লাইনে সকালে গিয়ে ভোট দেবেন। ওরা অনেক লাইনে দাঁড় করিয়েছে। না হয় আর একটা লাইন দাঁড়িয়ে যাবেন। ভোট দেওয়া হয়ে গেলে দাঁড়িয়ে দেখে নেবেন। সকলকে অনুরোধ করব, যেভাবে লাইনে দাঁড় করিয়ে হয়রান করেছে। তার জবাব ভোটে দেবেন। এটা আপনাদের অধিকার রক্ষার লড়াই। এই যাদবপুরের মাটিকে তাই শেষ দিন প্রণাম করে গেলাম। ভোট দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবেন না। ভিভি প্যাড দেখবেন, যাকে ভোট দিলেন তাঁর কাছেই পড়ল কিনা, এরা অনেক কিছু প্ল্যান করেছে। এদের সব খারাপ পরিকল্পনা ভেস্তে দিন।’‌

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ছিলেন দলের সাংসদ, প্রার্থী–সহ হাজার হাজার কর্মী–সমর্থক। সাধারণ মানুষ ওই মিছিলে যোগ দেন। আর তখন ওই মিছিল কার্যত জনসুনামিতে পরিণত হয়। এখানেই সবার সামনে বিজেপির পরিকল্পনা ফাঁস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌বন্দুক পাঠিয়ে দিয়েছে। গুণ্ডা পাঠিয়ে দিয়েছে। আর লোকাল থানার পুলিশকে বলছে, ওকে অ্যারেস্ট করো! কী করে করবে? আদালতের অর্ডার আছে। কিন্তু ৩০ মে পর্যন্ত করতে পারবেন না। স্টে করা হয়েছে।’‌

এছাড়া পথেই জননেত্রীকে দেখতে পথে নেমে আসে গোটা কল্লোলিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর অসীম বসু, কাজরি বন্দ্যোপাধ্যায়, সন্দীপরঞ্জন বক্সি–সহ অন্যান্য প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগে থেকেই নানা বাড়ি–আবাসনের জানলা, বারান্দা, ছাদে অপেক্ষায় করছিলেন বাসিন্দারা। ভিড় জমিয়েছিলেন প্রচুর তৃণমূল কর্মী–সমর্থকরা। দলনেত্রী আসতেই ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। আর উত্তেজনায় ফেটে পড়ে জনতা। রাস্তার ধারে মমতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন সব বয়সের মানুষ। এক বৃদ্ধার হাত ছুঁয়ে নিজের মাথায় পরশ নেন তৃণমূলনেত্রী।

Published by:

Share Link:

More Releted News:

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ