আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

Share:

নিজদ্ধ প্রতিনিধিঃ দ্বিতীয় দফার ভোটের দিন মেঘলা আকাশ ও শীতল হাওয়ায় সঙ্গে বদলে যায় আবহাওয়ার চেহারা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়ে তুমুল কালবৈশাখী। সেই ঝড়-বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের আশঙ্কা শোনাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় নতুন করে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস  জারি হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্য জেলাগুলিতেও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় ও তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃমঙ্গল-বৃহস্পতির মিলনে ‘লাভ’ যোগের সৃষ্টি, উন্নতির পথ প্রশস্ত হবে ৪ রাশির জাতকদের

আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় গড়ে ওঠা একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবেই এই অস্থির আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা বাড়ছে। জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে নতুন মাসের শুরুতেও দুর্যোগের আশঙ্কা থাকছে রাজ্যজুড়ে।

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল