মঙ্গল-বৃহস্পতির মিলনে ‘লাভ’ যোগের সৃষ্টি, উন্নতির পথ প্রশস্ত হবে ৪ রাশির জাতকদের

আগামী ২৮ জুন মঙ্গল এবং বৃহস্পতির মিলনে 'লাভ' নামে একটি অত্যন্ত বিশেষ যোগের সৃষ্টি হতে চলেছে। এই যোগটি ১২ রাশিকেই প্রভাবিত করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে, গ্রহের গতিবিধি মনুষ্য জীবনে অনেক প্রভাব ফেলে। আগামী ২৮ জুন মঙ্গল এবং বৃহস্পতির মিলনে ‘লাভ’ নামে একটি অত্যন্ত বিশেষ যোগের সৃষ্টি হতে চলেছে। এই যোগটি ১২ রাশিকেই প্রভাবিত করবে। তবে বিশেষ কিছু রাশির জন্য এই সময়টি শুভ, তাঁদের আর্থিক লাভ, কর্মজীবনের উন্নতি হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। লাভের অপ্রত্যাশিত সুযোগ আসবে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২৮শ জুন মঙ্গল ও বৃহস্পতি ৬০ ডিগ্রি কোণে অবস্থান করে লাভ যোগ সৃষ্টি করবে। এটি ত্রিকদশ যোগ নামেও পরিচিত। এবার জেনে নিন, এই যোগে কোন কোন রাশির ‘আচ্ছে দিন’ ফিরবে…

বৃষ রাশি: এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করতে পারবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও লাভ পেতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সময়ে সম্পর্কের উন্নতি হবে। আপনার সঙ্গে এমন কিছু বিশেষ মানুষের সঙ্গে দেখা হবে, যারা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবেন। এছাড়া পরিবারে কোনও সমস্যা চললেও তা দূর হবে। বাড়ির পরিবেশ উন্নত হবে। আপনার আর্থিক অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হবে।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন। নতুন দায়িত্ব পাবেন। আপনার কাজের স্বীকৃতি বাড়বে। আপনি প্রতিযোগিতায় ভাল ফল করতে পারবেন। এবং আপনার প্রতিপক্ষরা কম প্রভাবশালী হবে। যারা পড়াশোনা করছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্যও সময়টি ভাল।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সাফল্যে পরিপূর্ণ হবে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ভাল সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ঋণ থেকে মুক্তি পাবেন। পরিবারে সুখ বাড়বে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যেরও উন্নতি হবে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ