নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল। আর তার আগে আজ রবিবার জোর চর্চা শুরু হয়ে গিয়েছে একটি প্রশ্নে। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন?‌ এক্ষেত্রে নানা মুনির নানা মত তো আছেই। তার মধ্যে একটি বিষয় সামনে এসেছে। সেটা অবশ্য অতীত ইতিহাস। যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। এবার তৃণমূল কংগ্রেস জিতে সরকারে এলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার মুখ্যমন্ত্রীর হওয়ার পথকে সুগম করবে। আর বিজেপি জিতলে সেটা হবে বাংলায় প্রথমবার ক্ষমতায় আসা। এবারের বিধানসভা নির্বাচন বাংলায় হাইভোল্টেজ। কারণ খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি শাসিত ১৫টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে এসে প্রচার করেছেন। সেখানে লড়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে রাত পোহালেই বেরিয়ে আসবে ফলাফল। তাতেই ঠিক হয়ে যাবে বাংলা কার দখলে থাকবে। এই আবহে বাংলায় ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে অনেকগুলিতেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। কে জিতবে তা আগে থেকে অনুমান করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে নির্বাচনী বিশেষজ্ঞরা ৩৭টি ‘বেলওয়েদার আসন’ বা প্রধান দিকনির্দেশক আসন আছে বলে মনে করছেন। আর সেই কথা উল্লেখ করেই বলা হয়েছে, এগুলিই শেষ পর্যন্ত জয়ের পথ মসৃণ নির্ধারণ করতে সহায়ক হতে পারে। আর তখন থেরেই আলোচনা আরও চরমে উঠেছে।

অন্যদিকে যুযুধান দুই দলই নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল। তবে এখানে বেশি দেখা গিয়েছে, বিজেপি বাংলার নেতাদের পরিবর্তে হিন্দি বলয়ের নেতা–মন্ত্রীদের দিয়ে বেশি প্রচার করেছে। সেখানে তৃণমূল নেত্রী নিজে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। এতে কতটা প্রভাব পড়েছে তা জানা যাবে ৪ মে ফলাফল প্রকাশের পর। তবে নির্বাচনী বিশ্লেষক ডিকোডার জানিয়ে দিয়েছে, ১৯৭৭ সাল থেকে যে দলই এই আসনগুলির (‌বেলওয়েদার আসন বা প্রধান দিকনির্দেশক আসন)‌ অধিকাংশে জয়লাভ করেছে, তারাই পরে রাজ্যে সরকার গঠন করেছে।

এছাড়া কোন আসনগুলির কথা বলা হয়েছে?‌ তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এই ৩৭টি আসন মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১৩ শতাংশ নিয়ে গঠিত। এগুলি সমগ্র রাজ্যজুড়ে বিস্তৃত ও সব ধরনের আসন—সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত। এই আসনগুলির মধ্যে প্রায় ১৫ থেকে ২০ শতাংশই মধ্য কলকাতা, দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ–পশ্চিমবঙ্গের মতো এলাকাগুলিতে অবস্থিত। ভবানীপুর, ডায়মন্ডহারবার, আউশগ্রাম, উদয়নারায়ণপুর এবং মগরাহাট পূর্বের মতো নির্বাচনী কেন্দ্রগুলি প্রায়ই জয়ের ধারাকে অব্যাহত রেখেছে। প্রায় ৫০ বছর ধরে এই রাজ্যটি মূলত দুটি দলের শাসনের অধীনে ছিল—৩৪ বছর ধরে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস। যেহেতু সরকার ঘন ঘন পরিবর্তিত হতো না, তাই এই আসনগুলির অনেক জায়গাতেই মানুষ এমন একটি দলের পক্ষে ভোট দিতে অভ্যস্ত, যা সমগ্র রাজ্যজুড়েই জনপ্রিয়।

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর