Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে জোরদার দাপট দেখাল ঐতিহাসিক অ্যাকশন ছবি ‘রাজা শিবাজি’। রবিবারের জোরালো কালেকশনে ঘুরে দাঁড়িয়ে ছবিটি তিন দিনেই নজর কাড়ল। 

রীতেশ দেশমুখ পরিচালিত ও অভিনীত এই ছবিটি মুক্তির তৃতীয় দিনে, প্রায় ১২ কোটি টাকার নেট আয় করেছে। ফলে তিন দিনে ছবিটির মোট ভারতীয় নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩.৯০ কোটি টাকা, আর গ্রস কালেকশন পৌঁছেছে ৪০.৩৪ কোটিতে। শুক্রবার ছবির ওপেনিং ছিল ১১.৩৫ কোটি টাকা, তবে শনিবার সামান্য কমে ১০.৫৫ কোটিতে নেমে আসে। রবিবারের উত্থানই ছবিকে ফের শক্ত অবস্থানে ফিরিয়ে আনে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, বিশেষ করে মহারাষ্ট্রে দর্শকদের মুখে মুখে প্রশংসাই এই সাফল্যের বড় কারণ। মরাঠি সংস্করণ রবিবার সবচেয়ে বেশি সাড়া ফেলেছে-প্রায় ৭.৭৫ কোটি টাকার আয় ও ৬৭শতাংশ দখল হার নিয়ে। অন্যদিকে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৪.২৫ কোটি টাকা, যার দখল হার ছিল ২২ শতাংশ।

আরও পড়ুনঃ কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ছবির কাহিনি আবর্তিত হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর, যেখানে তরুণ শিবাজির উত্থান, সংগ্রাম এবং ‘হিন্দী স্বরাজ্য’ প্রতিষ্ঠার লড়াই তুলে ধরা হয়েছে। বিশাল যুদ্ধদৃশ্য, রাজনৈতিক নাটকীয়তা ও আবেগঘন মুহূর্তে ভরপুর এই ছবি দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলছে। ছবিতে জেনেলিয়া দেশমুখ, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত-সহ একাধিক তারকার উপস্থিতি রয়েছে। এছাড়াও বিশেষ উপস্থিতিতে রয়েছেন সালমান খান। সপ্তাহান্তের এই ইতিবাচক পারফরম্যান্সের পর এখন নজর থাকছে, সপ্তাহের মাঝামাঝি দিনগুলিতেও ছবিটি একই গতি বজায় রাখতে পারে কি না। শিল্পমহলের আশা, এটি চলতি বছরের অন্যতম সফল মারাঠি-হিন্দি ক্রসওভার ছবিতে পরিণত হতে পারে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?