দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বিকেল হতেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ রাউন্ড গণনা হওয়ার পরে ঘোষণা না হওয়ার অভিযোগ। প্রায় ৪৫ মিনিট গণনা বন্ধ থাকার অভিযোগ শুনে ভবানীপুর বিধানসভার গণনাকেন্দ্রে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির রয়েছেন শুভেন্দু অধিকারীও। 

জানা গিয়েছে,  ১২ রাউন্ড গণনার শেষে দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৭১৮৪ ভোটে। তাঁর ঝুলিতে তখন ৪৪,৭২৯ ভোট। অন্যদিকে, তাঁরই একসময়ের সঙ্গী শুভেন্দু অধিকারীর ঝুলিতে তখন ৩৭৫৪৫ ভোট। ১২  রাউন্ড গণনা শেষে দেখা যায়, আচমকাই গণনার কোনও অগ্রগতি নেই। তারপরেই তড়িঘড়ি সেখানে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি গণনাকেন্দ্রে পৌঁছতেই বিজেপির কর্মী সমর্থকরা বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে।

এদিন সকাল থেকেই ভোটগণনা শুরু হতেই সব কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি। আর পিছিয়ে যায় তৃণমূল কংগ্রেস। তার জেরে হতাশ হয়ে পড়ে তৃণমূলকর্মীরা। তবে তখনই আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন জরুরি বার্তা। গণনার টেবিল শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। ভবানীপুরের কাউন্টিং এজেন্ট থেকে কর্মীদের সেই বার্তাই দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণনার শেষ না হওয়া পর্যন্ত টেবিল ছাড়া চলবে না।’

কর্মীদের এবং কাউন্টিং এজেন্টদের মনোবল ধরে রাখতে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না। নিশ্চিন্তে থাকার বার্তা দিয়েছেন তিনি। বিজেপি প্ল্যান করে এটা করেছে। প্রথম কয়েক রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু’তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে।

 

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ