নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে হারার বদলা নেওয়া হল না মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের শুভেন্দু অধিকারীর কাছে দ্বৈরথে হারলেন তিনি। নিজের গড় ভবানীপুরে ১৫ হাজার ১১৪ ভোটে হেরেছেন তৃণমূল সুপ্রিমো। আর পরাজয় নিশ্চিত হওয়ার পরেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে নিঃশব্দেই কালীঘাটে নিজের বাড়িতে ফিরেছেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। গণনাকেন্দ্র ছাড়ার সময়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘১০০টিরও বেশি আসন লুট করা হয়েছে।’  

পশ্চিমবঙ্গবাসী তো বটেই গোটা দেশবাসী তাকিয়েছিলেন ভবানীপুরের ফলাফলের দিকে। যেখানে ভোটযুদ্ধে মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হওয়ার পরে সারাদিন ভবানীপুরে চলল সাপ-সিঁড়ির খেলা। কোনও রাউন্ডে শুভেন্দু এগিয়েছেন তো, কোনও রাউন্ডে মমতা। বঙ্গ রাজনীতির দুই শীর্ষ চরিত্রের লড়াই এতটা উত্তেজনাপূর্ণ ছিল যে কিছু সময়ের জন্য ভোট গণণাও বন্ধ হয়ে যায়।

সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুজনের। প্রথম দুই রাউন্ডে এগিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তৃতীয় রাউন্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে এগিয়ে যান মমতা। চতুর্থ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে আট হাজারের বেশি ভোটে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো। পঞ্চম-ষষ্ঠ রাউন্ডে সেই ব্যবধান আরও বাড়ে। সপ্তম রাউন্ডে লিড পেয়ে ব্যবধান খানিকটা কমান শুভেন্দু অধিকারী। দশম  রাউন্ডে ১২ হাজার ভোটে লিড নেন মমতা। ১১ নম্বর রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট দাঁড়ায় ৪২,৭৯৬। শুভেন্দু পান ৩৩,৩২৯ ভোট। ব্যবধান ৯,৪৬৭।  ১২ রাউন্ড শেষে সেই ব্যবধান কমে দাঁড়ায় ৭,১৮৪। ১৩ রাউন্ড গণনা শেষে মমতার ব্যবধান কমে দাঁড়ায় ৫,৩৪৯ ভোট। ১৬ রাউন্ড গণনার শেষে ৫৬৩ ভোটে পিছিয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো।

 বিকেলে গোলমালের খবর শুনে কালীঘাটের বাড়ি থেকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে ছুটে গিয়েছিলেন মমতা। তাঁকে ঘিরে ‘চোর-চোর’ শ্লোগান তোলেন বিজেপি নেতা-কর্মীরা। ১৮ রাউন্ড শেষে ২,৯৫৬ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পৌনে আটটা নাগাদ গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান মমতা। তখনও তাঁর গাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ শ্লোগান তোলেন পদ্ম নেতা-কর্মীরা।

 

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা