Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফ্যাশনের সবচেয়ে আলোচিত মঞ্চে এবার জোরালোভাবে উঠে এলো ভারতীয় ঐতিহ্য। ৫০ জন কারিগরের ৯৬০ ঘণ্টার পরিশ্রমে তৈরি বিশেষ বন্দগলা পোশাকে মেট গালায় নজর কাড়লেন মনীশ মালহোত্রা।

ফ্যাশনের বিশ্বমঞ্চ Met Gala-তে প্রতি বছরই নতুন নতুন সৃষ্টিতে চমক দেন ডিজাইনার ও সেলিব্রিটিরা। এবছর সেই মঞ্চেই ভারতীয় কারুশিল্প ও সংস্কৃতিকে অনন্যভাবে তুলে ধরলেন মনীশ মালহোত্রা । মনীশের পরনে ছিল একটি দৃষ্টিনন্দন বন্দগলা, যা তৈরি করতে লেগেছে প্রায় ৯৬০ ঘণ্টা। এই পোশাক তৈরিতে যুক্ত ছিলেন প্রায় ৫০ জন দক্ষ কারিগর। সূক্ষ্ম এমব্রয়ডারি, জটিল কারুকাজ এবং ঐতিহ্যবাহী নকশার মাধ্যমে এই পোশাকটি হয়ে উঠেছে একেবারেই ব্যতিক্রমী।

আরও পড়ুন: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

এই বিশেষ ডিজাইনের মূল অনুপ্রেরণা ছিল মুম্বই শহর। পোশাকের প্রতিটি অংশে ফুটে উঠেছে শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যের ছাপ—যা একদিকে যেমন নস্টালজিক, তেমনই গর্বের প্রতীক। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় ঐতিহ্যকে এমনভাবে তুলে ধরা নিঃসন্দেহে বড় অর্জন।ফ্যাশন বিশ্লেষকদের মতে, মনীশ মালহোত্রা-এর এই লুক শুধুমাত্র স্টাইল স্টেটমেন্ট নয়, বরং এটি একটি সাংস্কৃতিক বার্তা। দেশীয় কারিগরদের কাজ এবং ঐতিহ্যবাহী শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার এই প্রয়াস প্রশংসনীয়। মেট গালার ঝলমলে পরিবেশে বিভিন্ন আন্তর্জাতিক তারকার উপস্থিতি সত্ত্বেও মনীশ মালহোত্রার এই লুক আলাদা করে নজর কাড়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই পোশাক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে, এবং ফ্যাশনপ্রেমীদের মধ্যে তা বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১