বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা-থেকে-রাজনীতিক থালাপথি বিজয়। তাঁর দলের নজিরবিহীন সাফল্যে শুভেচ্ছার বন্যা বইছে সর্বত্র। সেই তালিকায় এবার যোগ দিলেন অস্কার ও গ্র্যামি জয়ী সঙ্গীত পরিচালক এ. আর. রহমান।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (প্রাক্তন টুইটার)-এ রহমান একটি আবেগঘন বার্তা পোস্ট করেন। তিনি লেখেন, “তামিলাগা ভেট্রি কাজগমকে আন্তরিক অভিনন্দন। প্রিয় মিস্টার বিজয়, আপনি যেন একজন আদর্শ নেতা হিসেবে উঠে আসেন এবং তামিলনাড়ুকে এগিয়ে নিয়ে যান—দুর্নীতিমুক্ত রাজনীতি, সামাজিক ন্যায় ও সমতার পথে।” শুধু তাই নয়, এ. আর. রহমান আরও বলেন, “বিভাজনকে প্রত্যাখ্যান করে তামিল সংস্কৃতি ও তামিল মানুষের গৌরব উদযাপন করুক রাজনীতি। চেন্নাইকে শিল্প ও সমৃদ্ধিতে ভরপুর এক শহরে রূপান্তর করার আপনার প্রয়াস উজ্জ্বল হয়ে উঠুক।”

এবারের নির্বাচনে তামিলগা ভেত্রি কড়গম (TVK) ২৩৪টির মধ্যে ১০৭টি আসনে এগিয়ে থেকে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। যদিও সরকার গঠনের জন্য এখনও সংখ্যাগরিষ্ঠতার থেকে কিছুটা দূরে, তাই অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হতে পারে। এই নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই চমক দিয়েছেন থালাপথি বিজয়। দীর্ঘদিনের জনপ্রিয়তা ও বিশাল ফ্যানবেস, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে, তাঁকে বাড়তি সুবিধা এনে দিয়েছে। তাঁর প্রচারে দুর্নীতিবিরোধী অবস্থান, সুশাসন এবং যুবশক্তির ক্ষমতায়নের বার্তা বিশেষভাবে সাড়া ফেলেছে।

আরও পড়ুন: কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই সাফল্য তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অতীতে যেমন মারুদুর গোপালান রামচন্দ্রন (এমজিআর) এবং জে. জয়ললিতা চলচ্চিত্র জগত থেকে উঠে এসে রাজনীতিতে প্রভাব ফেলেছিলেন, তেমনই নতুন এক ধারার সূচনা করতে পারেন বিজয়। সব মিলিয়ে, প্রথম নির্বাচনে এই সাফল্য শুধু ব্যক্তিগত জয় নয়, বরং তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে সম্ভাব্য এক নতুন যুগের সূচনা বলেই মনে করা হচ্ছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে