বেলেঘাটায় বাড়ির বাইরে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির কাছেই রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। যদিও গেরুয়া শিবির সে অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন ওই যুবক, এরপর তাঁর কাছে সন্ধ্যা সাতটা নাগাদ একটা ফোন আসে। তারপরেই বেরিয়ে যান বিশ্বজিৎ। এরপর থেকে আর কেউ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ির কাছেই উদ্ধার হয় রক্তাক্ত দেহ। তাঁর পকেটে যে ফোনটা পাওয়া গিয়েছে সেটাও ভাঙা। পুলিশের কাছে ফোন জমা আছে। বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, এই খুনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। তবে কে বা কারা খুন করেছে, তা এখনও পরিষ্কার নয়।

পরিবার নির্দিষ্ট ভাবে কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। তবে তাদের বক্তব্য, যেহেতু তৃণমূলের কর্মী হিসেবে কাজ করতেন বিশ্বজিৎ, তাই এটা রাজনৈতিক খুন বলে দাবি করছেন তারা। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে ভাঙা ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কার ফোন পেয়ে বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে, ময়নাতদন্তের জন্য বিশ্বজিতের দেহ পাঠানো হয়েছে হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক