Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্রহ্ম মুহূর্ত কেন ‘লাইফ চেঞ্জিং’? মাহেন্দ্র সময়ের গুরুত্ব ব্যাখ্যা করলেন সদগুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের নির্দিষ্ট একটি সময় যাকে হিন্দু দর্শনে ‘ব্রহ্ম মুহূর্ত’ বলা হয়, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আধ্যাত্মিক গুরু সদগুরুর মতে, ভোর ৩:২০ থেকে ৩:৪০-এর মধ্যবর্তী সময়টি শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই মানুষের চেতনা সবচেয়ে গ্রহণক্ষম আবস্থায় থাকে এবং আত্ম উন্নয়নের জন্য এটি সবচেয়ে উপযুক্ত মুহূর্ত।

সদগুরু ব্যাখ্যা করেছেন, সূর্যোদয়ের আগের এই সময়টায় প্রকৃতি থাকে একেবারে শান্ত। পরিবেশে শব্দ ও দূষণ কম থাকায় মন স্বাভাবিকভাবেই স্থির থাকে। তাঁর মতে, এই সময় শরীরের জৈব ঘড়ি এমনভাবে কাজ করে, যাতে ধ্যান, যোগ বা প্রার্থনার মতো কার্যকলাপে মনোযোগ দেওয়া সহজ হয়। বিশেষজ্ঞদের মতে, ভোরের এই সময়ে মেলাটোনিন হরমোনের প্রভাব বেশি থাকে, যা মনকে শান্ত ও পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে চিন্তাভাবনা স্পষ্ট হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হয়। তাই অনেকেই এই সময়কে দিনের ‘গোল্ডেন আওয়ার’ বলেও মনে করেন। সদগুরু আরও জানান, দিনের শুরু যদি এই সময় থেকে করা যায়, তবে তা সারাদিনের মানসিক ও শারীরিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, ব্যক্তিগত জীবনের শৃঙ্খলাও গড়ে তুলতে সাহায্য করে।

আরও পড়ুন: পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

হিন্দু শাস্ত্র অনুসারে, ব্রহ্ম মুহূর্ত সাধারণত সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হয়। এই সময়কে ‘সৃষ্টির সময়’ বলা হয়, কারণ এই মুহূর্তে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সবচেয়ে বেশি থাকে। সব মিলিয়ে, ব্রহ্ম মুহূর্ত শুধুমাত্র ধর্মীয় ধারণা নয়-এটি শরীরের প্রাকৃতিক ছন্দ, মানসিক স্বচ্ছতা এবং আত্মউন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সময়। সদগুরুর পরামর্শ মেনে এই সময়ে দিন শুরু করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন অনেকেই।

ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

মাধ্যমিকে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়ে প্রথম উত্তরের কালিম্পং, এগিয়ে ছাত্রীরাই

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ! অসুস্থ ২ ভারতীয় নাবিকের অবস্থা অজানা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

রাজনৈতিক উত্তাপের মাঝে ৩টি নতুন ছবি মুক্তি পাচ্ছে, এই সপ্তাহে কোনটা দেখবেন?

আইএএস–আইপিএসদের এবার বর্ধিত হারে মহার্ঘভাতা, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

সপ্তাহের শেষেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকও উদ্ধার, প্রশ্ন মালিকানা নিয়ে

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়

বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য