আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অফিসের চার দেওয়ালের ভেতরে ‘অ্যাপ্রাইজাল’ আজ অনেক কর্মীর কাছেই এক অদৃশ্য চাপ|  ডেডলাইন আর অনিশ্চয়তার মাঝে নিজের প্রাপ্য দাবি তোলার সাহস যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসে। কর্পোরেট বাস্তবতার এই নীরব লড়াইয়ের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছোট্ট ঘটনা যেন হঠাৎ আলো ফেলল। ৯ বছরের এক মেয়ের নিষ্পাপ মনে করা একটি ফোন কল ভেঙে দিল প্রাপ্তবয়স্কদের জটিল হিসেব-নিকেশ। সে সরল বিশ্বাসে বাবার বসকে বলল, বাবার বেতন বাড়িয়ে দিতে, যাতে তার বাবা তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন। এই একটুকরো অনুরোধ শুধু একটি অফিসঘরের সমীকরণকেই নাড়া দেয়নি, বরং মনে করিয়ে দিয়েছে-প্রতিটি কর্মীর পিছনে থাকে এক পরিবার, যেখানে ভালোবাসা মাপা হয় প্রতিশ্রুতি আর ভরসার মাপকাঠিতে। শিশুর সেই সরল আবেদনই যেন বড়দের জগতে অদেখা সত্যকে সামনে এনে দিল।

ঘটনাটি শুরু হয় একেবারেই অপ্রত্যাশিতভাবে। খেলতে খেলতেই মেয়েটি ভুল করে বাবার বসকে ফোন করে ফেলে। ফোন ধরতেই সে বলে, “হ্যালো”, ওপার থেকে উত্তর আসে-“কে বলছ?” মেয়েটি সরলভাবে জানায়, “বাবা ফোন করছে।” এরপর বস জানতে চান সব ঠিক আছে কিনা। সেখান থেকেই শুরু হয় এক হৃদয়স্পর্শী কথোপকথন। মেয়েটি বিনয়ের সঙ্গে অনুরোধ করে, “আঙ্কেল, আমার বাবার বেতনটা একটু বাড়িয়ে দিন না, তাহলে উনি আমার সঙ্গে করা প্রতিশ্রুতি রাখতে পারবেন।” এই কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান বস। কোনও উত্তর না দিয়েই তিনি ফোন কেটে দেন। কিন্তু এই ঘটনার প্রকৃত প্রভাব পড়ে বাড়ির ভেতরেই।

বাবাটি পুরো কথোপকথন শুনেছিলেন। লজ্জা বা রাগ নয়, বরং তিনি থমকে গিয়ে নিজেকে নতুন করে দেখেন।এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগে ভাসছেন নেটিজেনরা। ছোটদের কাছে ভালোবাসা মানে প্রতিশ্রুতি রক্ষা, আর বড়রা যে নীরব চাপ বয়ে বেড়ান, এই সরল মুহূর্ত সেটাই যেন নতুন করে সামনে এনে দিল।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?