Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীন ভারতে প্রথমবারের জন্য বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি। অঙ্গ-কলিঙ্গের পর ঐতিহাসিক বঙ্গ জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলা জয়কে ভারতীয় জনতা পার্টির এক যুগান্তকারী জয় হিসাবেই বর্ণনা করেছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সাংবাদিকদের বলেন, ‘গত মাসেই ফোনে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর বিশেষ সম্মানের কথা প্রকাশ করেছিলেন। ভারতের জনগণ মোদির মতো একজনকে নেতা হিসাবে কতটা ভাগ্যবান, তাও জানিয়েছিলেন। বাংলায় ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন।’

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় দুই দফায় ২৯৪ বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। ২০২১ সালে বাংলা জয়ের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বিজেপিকে। গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কোমর কষে ঝাঁপিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। বাংলায় ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছিলেন, ‘২৯৪ কেন্দ্রে আমিই প্রার্থী। পশ্চিমবঙ্গের উন্নয়ন আর বিকাশের জন্য আমাকে ভোট দিন।’

তাঁর সেই আর্জিতে সাড়া দিয়েছেন বঙ্গের ভোটাররা। কার্যত ভূমিধস লাভ করেছে বিজেপি। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়ী হয়েছে পদ্ম শিবির। ১৫ বছর রাজত্ব করা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ৮০ আসন। কংগ্রেস, বাম জোট ও হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে আসনে জয়ী হয়েছেন। পদ্ম ঝড়ে ধরাশায়ী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রী-সান্ত্রীরা। আগামী ৯ মে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেবে।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?