সিম কার্ডের জালিয়াতি থেকে বাঁচতে মানুন এই নিয়ম গুলি

তাই শুধু টেলিকম বিভাগ নয়, প্রতারকদের ফাঁদ থেকে বাঁচতে আমাদের মত সাধারণ মানুষ অর্থাৎ গ্রাহকদেরও চোখ কান খোলা রাখতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সিম কার্ড প্রত্যেক মানুষের প্রয়োজনীয় বস্তু। সিম কার্ডই হল ফোনের মূল চালিকাশক্তি। দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগের মূল মাধ্যম সিম কার্ড। কিন্তু সেই সিম কার্ড জালিয়াতির মূল আখড়া। সেই বিষয়ে অজান্তেই প্রতারকরা একাধিক দুষ্কর্ম করে সিম কার্ডেকে ব্যবহার করে। তাতে বিনা অপরাধ করেই ফেঁসে যান উপভোক্তা। তাই বিশেষ কিছু নিয়ম মানলে আপনিও প্রতারকদের হাত থেকে নিজেদের বাঁচাতে পারবেন। ডিসেম্বর মাসের ২০২১ সালের শেষে DoT (ডিওটি) ৯টির বেশি টেলিকম কোম্পানির সিম কার্ড ব্লক করার নির্দেশ জারি করেছিল। কেন্দ্রের তরফে গৃহীত হয়েছিল আরও কিছু পদক্ষেপও। কিন্তু তাতেও অপরাধ করার ফাঁক খুঁজে পেয়েছে সিম কার্ডের জালিয়াতরা।

তাই শুধু টেলিকম বিভাগ নয়, প্রতারকদের ফাঁদ থেকে বাঁচতে আমাদের মত সাধারণ মানুষ অর্থাৎ গ্রাহকদেরও চোখ কান খোলা রাখতে হবে।

সিম কার্ড জালিয়াতি রুখতে মেনে চলুন কিছু নিয়ম:

১. প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড: গ্রাহকদের সবসময় প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড কেনা থেকে সাবধান থাকতে হবে। আসলে প্রি-অ্যাক্টিভেটেড সিম অন্য কারও নামে ইস্যু থাকার বিষয়টি একাধিকবার সামনে এসেছে। আর এটা থাকাটাই স্বাভাবিক। তাছাড়া আগামী দিনে আপনার নথি ভরা সিম কার্ডটি অন্যকে দেওয়া হতে পারে। এমতাবস্থায় কোনও ধরনের প্রতারণা হলে গ্রাহকরা বিপাকে পড়তে পারেন। আসলে টেলিকম কোম্পানি গুলি পুরাতন গ্রাহকদের তথ্য সম্মিলিত সিম কার্ডের ডেটা মুছে দেন না।

২. অফিসিয়াল স্টোর থেকে সিম কেনার চেষ্টা করুন:

সবসময় অথেন্টিক স্টোর থেকে সিম কার্ড কেনার চেষ্টা করুন। কারণ যে কোনও খোলামেলা স্থান থেকে সিম কার্ড কেনার ফলে আপনার নথির অপব্যবহার হতে পারে। প্রায়ই দেখা যায় যে সিম বিক্রেতারা আপনার ডকুমেন্টে অন্যদের সিম কার্ড ইস্যু করে। সেক্ষেত্রে যে কোন অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে আপনি দোষী সাব্যস্ত হবেন।

কীভাবে প্রতারণার সিম শনাক্ত এবং ব্লক করবেন? জানুন পদ্ধতি

১. এর জন্য প্রথমে আপনাকে https://www.tafcop.dgtelecom.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে।

২. এরপরে আপনি একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাবেন।

৩. ওটিপি জমা দেওয়ার পরে, একটি তালিকা প্রদর্শিত হবে, যেখান থেকে আপনি জানতে পারবেন আপনার আধারে কতগুলি নম্বর রেজিস্টার আছে।

৪. এরপরে আপনি যে নম্বরটি ব্যবহার করছেন না তা ব্লক করতে পারেন। এক্ষেত্রে ভোক্তাকে একটি ট্র্যাকিং আইডি দেওয়া হবে, যাতে আধারের সাথে যুক্ত অবৈধ নম্বর প্রদানকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যাবে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২