‘মমতা হাতে-পায়ে ধরে দাঁড় করিয়েছিল’, সরকার বদলাতে ডিগবাজি কবীর সুমনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মতলার মঞ্চে একসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরর পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন কবীর সুমন। তবে ভোটের ফলাফল ঘোষণা হতেই সম্পূর্ণ ভিন্ন সুর! বাংলার রাজনীতিতে পালাবদলের আবহে শিল্পী কবীর সুমন-এর সাম্প্রতিক মন্তব্য ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল,সবখানেই এখন একটাই প্রশ্ন, তবে কি নিজের অবস্থান বদলালেন সুমন?

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এই ‘পরিবর্তনের ঢেউ’-এর মাঝেই এক সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, “আমি তৃণমূলপন্থী নই, কোনও দিন দলের সদস্যও ছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুরোধ করে আমাকে রাজনীতিতে এনেছিলেন।” তাঁর দাবি, পাঁচ বছরের সাংসদ পদ শেষ হতেই তিনি নিজেই সরে দাঁড়ান। শুধু রাজনৈতিক অবস্থানই নয়, তৃণমূলের ফলাফল নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন শিল্পী। তাঁর মতে, ভোটের প্রক্রিয়া থেকে শুরু করে চাকরির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিক ভুল হয়েছে, যা মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। যদিও একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, সরকারের কিছু জনমুখী প্রকল্প-যেমন সবুজসাথী-মানুষের উপকার করেছে।

আরও পড়ুনঃ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

নতুন সরকারকে স্বাগত জানিয়ে সুমন বলেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা বজায় রাখা জরুরি। পাশাপাশি তাঁর মন্তব্য অনুযায়ী, এখনও ভোট হলে আমি তৃণমূলকেই ভোট দেব, তবে শক্তিশালী কমিউনিস্ট বিকল্প এলে তাদের সঙ্গেও থাকতে চাই। শিল্পীর এই বহুমুখী বক্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। এটা কি রাজনৈতিক ‘ডিগবাজি’, নাকি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ