Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ, মেধাতালিকায় ১৩১ জন

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। পাশাপাশি শুক্রবারই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। কারণ রাত পোহালেই নতুন সরকারের শপথগ্রহণ।

Share:

May 8, 2026 11:03 am
চতুর্থ স্থান অধিকার করেছেন ৪ জন

৬৯৪ নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন ৪জন। তাঁদের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনের অরিজিৎ বর, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র রোম কর্মকার, উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের সৌদীপ দাস। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের সোহম জোয়ারদার।

May 8, 2026 9:57 am
প্রথম অভিরূপ, দ্বিতীয় প্রিয়তোষ

৬৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দিরের  প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। ৬৯৫ পেয়ে তৃতীয় হয়েছেন ৩ জন। দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দিরের  প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। ৬৯৫ পেয়ে তৃতীয় হয়েছেন ৩ জন। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানার প্রাপ্ত নম্বর ৬৯৫। পূর্ব মেদিনীপুরের অঙ্কন জানার প্রাপ্ত নম্বর ৬৯৫। বাঁকুড়ার মৈনাক মন্ডলও পেয়েছে ৬৯৫। এরা ৩ জনেই তৃতীয় স্থান অধিকার করেছে। 

May 8, 2026 9:52 am
মাধ্যমিকের প্রথম দশের তালিকায় রয়েছেন ১৩১ জন
May 8, 2026 9:50 am
পাশের হারে প্রথম স্থানে কালিম্পং, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা
May 8, 2026 9:48 am
মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ
May 8, 2026 9:02 am
চন্দ্রনাথ খুনে দ্বিতীয় বাইকও উদ্ধার

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি ও ২ বাইকই উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বাইকটি উদ্ধার হয়েছে বারাসতের ১১ নম্বর রেলেগেটের কাছে। আগেই গাড়ি ও প্রথম বাইক উদ্ধার হয়েছিল।

May 8, 2026 8:24 am
রাজ্যে শাহ

আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে কলকাতায় আসছেন তিনি। বিজেপির হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীর নাম সেখানেই স্থির হয়ে যাবে বলে জানা যাচ্ছে। রাত পোহালেই ব্রিগেড ময়দানে নতুন সরকার শপথ নেবে। কাল (৯ মে) রাজ্যে আসবেন প্রধানমন্ত্রীও।

May 8, 2026 8:22 am
মাধ্যমিকের ফলপ্রকাশ

৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফলঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল সাড়ে ৯টায় ফল ঘোষণা হবে।

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ