পুলিশি জেরার ভয়ে লকারের চাবি গিলে ফেললেন আসামি, উদ্ধার করতে ১০ কেজি কলা খাওয়াল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর মাদানায়কানাহাল্লি থানায় এক অদ্ভুত ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ এক নাবালিকাকে ঘিরে তদন্ত চলাকালীন পুলিশের জেরার মুখে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটান, যা শুনে হতবাক সকলে। অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎই একটি লকারের চাবি গিলে ফেলেন। পরে সেই চাবি উদ্ধার করতে পুলিশ ও চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কার্তিক ওরফে রামু। গাঙ্গোন্দানাহাল্লি এলাকার এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। গত ২৪ এপ্রিল মেয়েটির পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এরপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে কার্তিককে শনাক্ত করা হয় এবং তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরার সময় পুলিশ তাকে জানায়, এই ঘটনায় পকসো আইনে গুরুতর অভিযোগ আনা হতে পারে। সেই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্ত। অভিযোগ, হঠাৎ করেই নিজের কাছে থাকা একটি লকারের চাবি মুখে পুরে গিলে ফেলে সে। মুহূর্তের মধ্যে থানার ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

পরিস্থিতি সামাল দিতে দ্রুত কার্তিককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টানা তিন দিন পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল তাকে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক উপায়ে চাবিটি শরীর থেকে বের করার চেষ্টা শুরু হয়। জানা গিয়েছে, এই সময় অভিযুক্তকে প্রায় ১০ কেজি কলা খাওয়ানো হয়েছিল যাতে দ্রুত হজম প্রক্রিয়ার মাধ্যমে চাবিটি বেরিয়ে আসে। অবশেষে গভীর রাতে মলত্যাগের মাধ্যমে চাবিটি উদ্ধার করা সম্ভব হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নাবালিকা নিখোঁজের মামলার তদন্ত এখনও চলছে।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন