শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী সহ একাধিক ভিভিআইপিরা। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। অথচ দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবার জানান, শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শহরে। শনিবার ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে অনুষ্ঠানে যে কিছুটা ব্যাঘাত করতে পারে, তেমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বড় কোন ধরনের দুর্যোগের পূর্বাভাস অবশ্য দেয়নি আবহাওয়াবিদরা। শুক্রবার রাত থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার সকালের দিকে আকাশ মেঘলা ছিল। বেশ কিছু অঞ্চলের বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ ঝলমলে হয়ে ওঠে। তাপমাত্রা বৃদ্ধি পায়। শনিবার দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝড়ো হাওয়া। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান এসব জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। সেইসঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস থাকছে। পুরুলিয়া ,বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায় ঝড়ো হাওয়া বইবে। আগামী ১৩ মে পর্যন্ত বঙ্গ জুড়ে জেলায় জেলায় এই ঝড়-বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাত হবে। তবে জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি রবি এই দুদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও ১২ মে থেকে ফের উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে। দক্ষিণবঙ্গে ১২ মে পর থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির পরিমাণ কমবে। বর্তমানে বায়ুর নিম্নস্তরে একাধিক নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।ওড়িশার ওপর দিয়ে একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে। তাই ঝড়- ঝঞ্জার প্রবণতা বাড়ছে। আবার জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে তখন শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হবে। এর দরুন উত্তরবঙ্গে ১২ থেকে ১৫ মে পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে।

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক