মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদ্ধাত্রী পুজোর পুণ্য তিথিতে এক রোমহর্ষক ও ভক্তিপূর্ণ দৃশ্যের সাক্ষী থাকল মালোপাড়া বারোয়ারি। দেবীর সামনে ভিজে সাদা কাপড় জড়িয়ে বসে রয়েছেন ভক্ত, আর তাঁর শরীরের উপর কেজি কেজি ধুনো ঢেলে দেওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করছে ভক্তের শরীর, দাউদাউ করে জ্বলে উঠছে আগুনের শিখা। তবুও মুখে নেই কোনও যন্ত্রণার ছাপ, আছে কেবল অটুট বিশ্বাস আর ভক্তি। মালোপাড়া বারোয়ারির মা জলেশ্বরীর পুজোয় এই ঐতিহ্যবাহী ‘ধুনো পোড়ানো’ ঘিরে প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

মূলত এটি ‘মানসিক ধুনো পোড়ানো’ নামেই পরিচিত। পুজো কমিটির বর্তমান কোষাধ্যক্ষ নূপুর হালদার এই প্রাচীন প্রথার নেপথ্যে কারণ ও নিয়মাবলি ব্যাখ্যা করে জানান, ভক্তরা সারা বছর ধরে মা জলেশ্বরীর কাছে নানা কামনা-বাসনা নিয়ে মানসিক করে থাকেন। কারও পরিবারের সদস্যের কঠিন রোগমুক্তি, কারও চাকরির প্রার্থনা, আবার কারও জীবনের কোনও বিশেষ সাফল্যের কামনায় এই মানত করা হয়। মায়ের কৃপায় যাঁদের সেই মনস্কামনা পূর্ণ হয় বা মানসিক ফলে, তাঁরাই পুজোর দিন মায়ের দরবারে এসে এই ধুনো পোড়ানোর ব্রত পালন করেন।

আরও পডুন: সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

এই বিশেষ প্রথার সঙ্গে জড়িয়ে রয়েছে এক অনন্য পারিবারিক রীতিও। নূপুর হালদারের কথায়, ধরুন কোনও অভিভাবক তার ছেলে বা মেয়ের সাফল্যের জন্য মায়ের কাছে মানসিক করেছিলেন। সেই কাজ সফল হলে, যিনি মানত করেছিলেন তিনি নিজে দেবীর সামনে ভিজে কাপড়ে বসে গায়ে ধুনো পোড়ান। তবে এখানেই রীতির শেষ নয়। ধুনো পোড়ানো সম্পূর্ণ হওয়ার পর, পরিবারের যে সদস্যের, উদ্দেশ্যে এই মানসিক করা হয়েছিল, তাঁকে এসে ধুনো পোড়ানো ব্যক্তির কোলে বসতে হয়। দেবীর সামনে বসে থাকা ভক্তের কোলে মানতকারী সদস্যের বসার এই রীতিই মালোপাড়া বারোয়ারির পুজোর অন্যতম প্রধান ও চিরাচরিত নিয়ম।

আগুনের লেলিহান শিখার মাঝেও ভক্তদের এই অবিচল নিষ্ঠা দেখতে মণ্ডপ প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন অসংখ্য দর্শনার্থী। স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের মতে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই প্রথা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং দেবীর প্রতি ভক্তদের গভীর আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য মাধ্যম। ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ আর ভক্তদের জয়ধ্বনিতে মা জলেশ্বরীর প্রাঙ্গণ হয়ে উঠেছিল এক আধ্যাত্মিক মিলনক্ষেত্র। আগুনের তীব্র তাপও যে অটল ভক্তির কাছে হার মানে, মালোপাড়া বারোয়ারির এই পুজো যেন প্রতি বছর সেই বার্তাই নতুন করে দেয় সমাজে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক