LIVE: মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। গতকাল, শুক্রবার বিজেপির পরিষদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক।

Share:

May 9, 2026 3:49 pm
শীর্ষ আধিকারিক পদে বড়সড় রদবদল হওয়ার সম্ভাবনা, বৈঠকে শুভেন্দু

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই পূর্ত দফতরের ময়দান টেন্টে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী শীর্ষ আধিকারিক পদে বড়সড় রদবদল হওয়ার সম্ভাবনা এছাড়াও রাইটার্স বিল্ডিংয়ের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

May 9, 2026 1:28 pm
'বাংলার অনেক ক্ষতি হয়েছে,' জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বললেন শুভেন্দু

‘বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে। আজই তাঁর সূচনা হলো। বাংলার অনেক ক্ষতি হয়েছে। একটাই মন্ত্র চরৈবেতি।’ ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে রবীন্দ্রজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

May 9, 2026 1:21 pm
বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে, রবীন্দ্রজয়ন্তীতে বললেন শুভেন্দু
May 9, 2026 1:02 pm
আগামী সোমবার রাজভবনে শপথ গ্রহণ করবেন বাকি মন্ত্রীরা

বিজেপি সরকারের মন্ত্রিসভার বাকি মন্ত্রীরা আগামী সোমবার রাজভবনে শপথ নিতে পারেন। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। সে দিনই বিধানসভায় রাজ্যের নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে।

May 9, 2026 11:50 am
শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুড়ু

May 9, 2026 11:44 am
মন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া

রাজ্যের মন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া

May 9, 2026 11:22 am
শপথ গ্রহণ অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

May 9, 2026 11:13 am
ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির বিজেপির একঝাঁক নেতা থেকে মুখ্যমন্ত্রীরা

ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অগ্নিমিত্রা পল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে

May 9, 2026 10:23 am
ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
May 9, 2026 10:22 am
শুভেন্দুর সঙ্গেই শপথ গ্রহণ করবেন অগ্নিমিত্রা ও দিলীপ ঘোষ

শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী পদে শপথ নেবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ ও নিশীথ প্রামাণিক

May 9, 2026 10:10 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

May 9, 2026 9:59 am
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে এক্সে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
May 9, 2026 9:35 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী

ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

May 9, 2026 9:02 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

May 9, 2026 9:06 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী

May 9, 2026 8:59 am
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বিশেষ বার্তা শুভেন্দু অধিকারীর

বিশ্বকবি, নোবেলজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাঁর অমর সৃষ্টি, মানবিক দর্শন ও গভীর দেশপ্রেম আমাদের চিরকালীন পথপ্রদর্শক। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চিরকাল ধ্রুবতারার মতো উজ্জ্বল থাকবেন। "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"-এই মহামন্ত্রে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলুক মানব সভ্যতা। কবির চরণে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি।

May 9, 2026 10:14 am
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে পৌঁছলেন রাজ্যপাল আর এন রবি

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী