ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোড়ায় চেপে বা চারচাকায় চড়ে বিয়ে করতে যাওয়া একটি ভারতীয় রীতি। এখানে পাত্র সাধারণত ঘোড়ার গাড়ি বা চারচাকা, কেউ কেউ আবার বিলাসবহুল গাড়িতে করে চড়ে শ্বশুরবাড়িতে বিয়ে করতে যায়। এই চিরন্তন প্রথা ভারতে চলে আসছে। কিন্তু উত্তরপ্রদেশের বহরাইচে এক বর এমন কাণ্ড ঘটালেন যা দেখতে দেখতে চক্ষুচড়কগাছ হয়ে গেল এলাকাবাসীর। শুধুই এলাকাবাসী নয়, শ্বশুরবাড়ির লোকেরা জামাইয়ের কীর্তি দেখে হতবাক। এমনকি, সেই বরের কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের বহরাইচের যুবক আব্দুল কালাম শেরওয়ানি পরে বিয়ে করতে গিয়েছেন বুলডোজারে চেপে! কোনও বিলাবহুল গাড়ি কিংবা ঘোড়া নয়, সোজা বুলডোজারে উঠে নিতবরকে নিয়ে শ্বশুড়বাড়িতে হাজির হয়েছিলেন আব্দুল। তাঁর সেই কীর্তি দেখতে রাস্তায় জমে গিয়েছিল ভিড়। ঘটনাটি ঘটেছে বহরাইচের পায়াগপুরের খুতেহনা বাজারে। যেখানে কালাম বিয়ের পোশাক ও মাথায় ‘সেহরা’ (বিয়ের বিশেষ পাগড়ি) পরে শ্বশুড়বাড়ি পৌঁছান বুলডোজারে চড়ে। কালামের এই অদ্ভূত কাণ্ড মুঠোফোনে বন্দি করে রাখে এলাকাবাসী। সূত্রের খবর, আব্দুল কালামের বিলাসবহুল গাড়িতে করেই বিয়ে করতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই তাঁর ইচ্ছা হয় বুলডোজারে চড়ে বিয়ে করতে যাবেন। আর যেমন ভাবনা, তেমনই কাজ। বুলডোজারে শুধুই আব্দুল নন, ছিল তাঁর বন্ধু ও নিতবর।

আরও পডুন: ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

কিন্তু কেন বুলডোজারে চড়ে বিয়ে করতে গেলেন কালাম? তার পিছনে রয়েছে কারণ। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানাতেই কালাম বুলডোজারটিকে বেছে নিয়েছিলেন। জানা গিয়েছে, দুর্নীতি মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপকেই তিনি এই পছন্দের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক