ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাঙ্কিং সেক্টরে কাজের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ নিয়ে এল Indian Bank। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য দেশজুড়ে মোট ১,৫০০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৪ নভেম্বর, ২০২৬

অনলাইন আবেদন শুরু: ৫ নভেম্বর, ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর, ২০২৬

শূন্যপদ  

মোট ১,৫০০টি শূন্যপদের মধ্যে সাধারণ (UR) প্রার্থীদের জন্য ৬৭৬টি, ওবিসি (OBC) ৩৪৮টি, তফসিলি জাতি (SC) ২৫২টি, ইডব্লিউএস (EWS) ১৪২টি এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের জন্য ৮২টি আসন সংরক্ষিত রয়েছে। রাজ্যভিত্তিক তালিকায় সর্বোচ্চ ২৮৫টি পদ রয়েছে উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে ২৭০টি এবং পশ্চিমবঙ্গে ১৪৫টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে (১ এপ্রিল ২০২২ থেকে ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে পাশ করা প্রার্থীরা যোগ্য)।১ নভেম্বর, ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ নভেম্বর ১৯৯৮ থেকে ১ নভেম্বর ২০০৬-এর মধ্যে হওয়া আবশ্যক)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।নির্বাচিত প্রার্থীদের ১২ মাসের ‘অন-দ্য-জব’ প্রশিক্ষণ দেওয়া হবে।মেট্রো/শহরাঞ্চল (Metro/Urban): মাসিক ১৫,০০০ টাকা।গ্রামীণ/আধা-শহরাঞ্চল (Rural/Semi-Urban): মাসিক ১২,৩০০ টাকা।

নির্বাচন  প্রক্রিয়া

প্রার্থীদের মূলত দুটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। ১০০ নম্বরের অবজেক্টিভ পরীক্ষা (সময় ৬০ মিনিট)। এতে রিজনিং, কম্পিউটার জ্ঞান, ইংরেজি, অঙ্ক এবং ব্যাংকিং সংক্রান্ত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে।পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা বা নেপালি ভাষায় পড়া, লেখা ও বলার দক্ষতা থাকতে হবে। তবে অষ্টম, দশম বা দ্বাদশ শ্রেণিতে স্থানীয় ভাষা পড়া থাকলে এই পরীক্ষা থেকে ছাড় পাওয়া যাবে।

কিভাবে আবেদন করবেন?

আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই NATS 2.0 পোর্টালে (nats.education.gov.in) নাম নথিভুক্ত করে ১০০% প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। এরপর ইন্ডিয়ান ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট-এর কেরিয়ার পেজে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।সাধারণ (General), OBC এবং EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ৮০০ টাকা + GST।SC, ST এবং বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫ টাকা + GST।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক