শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী রাজ্যে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। নিহত বিজেপি কর্মী দেবাশীষ মণ্ডল, সৌমিত্র ঘোষাল ও আনন্দ পালের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী(PM)। শনিবার প্রত্যাশা মতই শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এদিন শপথ গ্রহণ করেই শুভেন্দু অধিকারী গিয়েছিলেন উত্তর কলকাতায় জোড়াসাঁকোতে ঠাকুরবাড়িতে কবিকে শ্রদ্ধা জানাতে। সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য দান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের সূচনা চান তিনি। শুভ বুদ্ধির উদয় হোক ।শিক্ষা হারিয়ে গিয়েছে। সংস্কৃতি নাশ হয়েছে। অনেক দায়িত্ব । একটাই মন্ত্র চরৈবতি,চরৈবতি।

বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথকে ছাড়া অসম্পূর্ণ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হন। শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এবং বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ , অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে শুভেন্দু অধিকারী কেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়।

যে কোন রাজ্যে নির্বাচনের পর বিধানসভার পরিচয় দিয়ে দলের নেতা বাছাইয়ের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই রাজ্যে পাঠান বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল অমিত শাহকে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাদের তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিজয়ী প্রার্থীদের নিয়ে বইটা পায় সেখানেই সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম স্থির হয়। সেই শপথ অনুষ্ঠানে শনিবার হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানের শেষে বিজেপির নিহত কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। 

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ