Loading live market data...
Loading active stocks...
Connecting...

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ বছরের প্রতিজ্ঞা। বিজেপির জয় পাওয়া নিয়ে এমন অনেক মানত রেখেছিলেন একাধিক নেতা-কর্মী। তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর থেকেই দেখা যাচ্ছে প্রতিজ্ঞা পূরণে কেউ চুল কাটছেন, কেউ দাড়ি কামাচ্ছেন। আর সেই তালিকায় নয়া নজির গড়লেন কোচবিহারের বাসিন্দা সুভাষ বর্মন। ব্যক্তিগত রাজনৈতিক প্রতিবাদের নয়া ইতিহাস লিখলেন তিনি।

বিজেপি সরকার গঠন না করা পর্যন্ত ভাত খাবেন না প্রতিজ্ঞা করেছিলেন সুভাষ। তাই টানা ১০ বছর ভাত খাননি তিনি। অবশেষে ১৫ বছরের তৃণমূল সরকারকে হারিয়ে বিজেপি সরকার গঠন করতেই এতবছরের প্রতিজ্ঞা ভাঙলেন সুভাষ বর্মন। ঘটা করে অনুষ্ঠান করে ভাত খেলেন। ঘটনা ঘিরে এলাকায় রীতিমতো আবেগঘন উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচির ভাবৈরথানা গ্রাম পঞ্চায়েতের আওয়ালি কুড়া বুথের বাসিন্দা সুভাষ বর্মন ২০১৬ সালের কোচবিহার লোকসভা উপনির্বাচনের সময় বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি রান্না করা ভাত ফেলে দেওয়া হয়, এমনকি রান্নার হাঁড়িও উল্টে দেওয়া হয়েছিল।

এই ঘটনায় বিরাট ক্ষোভে ফেটে পড়েন সুভাষ বর্মন। রান্না করা ধবধবে সাদা ভাত ও ভাতের হাঁড়ি মাটিতে পড়ে থাকতে দেখেই তিনি ‘প্রতিজ্ঞা’ করেন যে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। ২০২১-এ উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও ক্ষমতায় আসতে পারেনি। ফলে প্রতিজ্ঞায় অটল ছিলেন সুভাষ বর্মন। অবশেষে ছাব্বিশের নির্বাচনে বাংলায় পদ্ম ফুটতেই প্রতিজ্ঞা ভাঙলেন তিনি।

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল

‘তৃণমূল না হারলে জামা পরব না’, বিজেপি ক্ষমতায় আসতেই প্রতিজ্ঞা ভাঙলেন নদিয়ার মাখন

২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিনের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন খারিজ

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌সমালোচনার সুযোগ দেব না, ভরসা রাখুন’‌, নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসা মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার শুনানি

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

জঙ্গলের নীচে গোপন বাঙ্কার! বিজাপুরে মাওবাদীদের আস্তানা থেকে মিলল অস্ত্র-বারুদের ভাণ্ডার

চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট