নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়েছে বিজেপি। সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু এই জয়–পরাজয়ের ক্ষেত্রে প্রভাব ফেলেছে এসআইআর। এই নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাল প্রধান বিরোধী দল তৃণমূল। বিধানসভা নির্বাচনে এমন অনেক আসনই রয়েছে যেখানে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার সংখ্যার তুলনায় জয়ের ব্যবধান অত্যন্ত কম। আজ, সোমবার সুপ্রিম কোর্টে শুনানির সময়ে ৩১টি আসনের কথা তুলে ধরে এই দাবিই করল তৃণমূল।

এদিকে এসআইআর প্রক্রিয়ায় এখনও ৩৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকার বাইরে রয়েছে। এই মামলার শুনানিতে ট্রাইবুনালে ঝুলে থাকা ভোটারের সংখ্যা কতখানি প্রভাব ফেলল সেটা নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্ট। এই মামলায় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌তৃণমূলের পরাজয়ের ক্ষেত্রে বিজেপির সঙ্গে ব্যবধান ৩২ লক্ষ। যেখানে বিচারাধীন থাকা ভোটারের সংখ্যা ৩৫ লক্ষ।’‌ তাই পিটিশন ফাইলের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে আবেদন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় বিবেচনাধীন ভোটারের আবেদন নিষ্পত্তি হয়নি। যার প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে বলে আদালতে জানাল তৃণমূল। তবে সুপ্রিম কোর্ট আপাতত এই বিষয় নিয়ে কোনও নির্দেশ দেয়নি।

অন্যদিকে বিধানসভা নির্বাচনে এবার বাংলার বিজেপি ২ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৮০৪ কোটি ভোট পেয়েছে। আর তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ১৩ হাজার ৮৪। সুতরাং প্রাপ্ত ভোটের সংখ্যার নিরিখে এই ব্যবধান ৩২ লক্ষের। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌৩১টা এমন আসন রয়েছে, যেখানে যত নাম বাদ গিয়েছে বা বিচারাধীন রয়েছে, ভোটের ফলের ক্ষেত্রে ব্যবধানও তেমনই। ৮৭২ ভোটে আমাদের প্রার্থী হেরেছেন। সেখানে ৫ হাজার নাম বাদ গিয়েছে।’‌ এই সওয়াল শুনে সুপ্রিম কোর্টের বক্তব্য, এসআইআরের কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে, এমন বিষয় জানাতে হলে অতিরিক্ত আবেদন করে মামলা করতে হবে।

এছাড়া তৃণমূলের দাবি, অনেক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়ায় ২৭ লক্ষের বেশি নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। ওই নাম বাদ রেখেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। পালাবদল হয়েছে সরকারে। ট্রাইবুনালে থাকা প্রাক্তন বিচারপতিদের মধ্যে কয়েকজন সরে দাঁড়িয়েছেন। সর্বোচ্চ আদালতে আজ সেই বিষয়টি উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘ওই বিষয়ে আমরা কী করতে পারি? কাউকে তো কাজ করতে বাধ্য করতে পারি না। তবে এর মধ্যে আমরা কিছু তথ্য সংগ্রহ করব।’‌ তৃণমূলের আর এক আইনজীবী মেনকা গুরুস্বামীর সওয়াল, ‘এমন একটা ধারণা তৈরি হয়েছে যে, এখন এই মামলাগুলির নিষ্পত্তি হতে ৪ বছরেরও বেশি সময় লাগবে।’‌ তাতে বিচারপতি জয়মাল্য বাগচীর জবাব, ‘‌কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্টের অপেক্ষায় আছি এবং জানতে চাইছি, কত সময়ের মধ্যে এই বিষয়গুলির নিষ্পত্তি হবে।’‌ আর নির্বাচনের কমিশনের পক্ষের আইনজীবী বলেন, ‘ভোট মিটে গিয়েছে। তাই এখন একমাত্র উপায় হল নির্বাচন পিটিশন দায়ের করা।’‌

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং