বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি প্রার্থীকে মারধর করার অভিযোগে সাসপেন্ড হলেন বারুইপুর থানার দুই পুলিশকর্মী। রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরের দিন অর্থাৎ ৫ মে, বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপরেই অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং আরও এক পুলিশ আধিকারিক সুকুমার রুইদাসকে সাসপেন্ড করা হয়েছে।

বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে)। সেখানে দেখা গিয়েছে, বারুইপুর থানার আইসি ও কয়েকজন পুলিশ আধিকারিক বিশ্বজিৎ পালকে আটকে হেনস্থা করছে। এই ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। তারপরেই সাসপেন্ড করা হয়েছে বারুইপুর থানার আইসি ও আরও এক আধিকারিককে। 

বিজেপির দাবি, কোনও উসকানি ছাড়াই পুলিশ পরিকল্পিতভাবে তাঁদের প্রার্থীর ওপরে আক্রমণ চালায়। শুধু তাই নয়, তাঁকে জোর করে একটি পুলিশ গাড়িতে তোলা হয় বলেও অভিযোগ করা হয়েছে। বিজেপি এই ঘটনাকে গণতন্ত্রের ওপরে হামলা বলে অভিযোগ করেছে। তাঁদের দাবি, বিজেপিকে দমিয়ে রাখতেই পুলিশকে কাজে লাগানো হয়েছিল। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। সেইমতো মঙ্গলবার পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার পরে বিশ্বজিৎ পাল বলেছিলেন, তাঁকে অন্যায়ভাবে অপমান করা হয়েছে। একজন জনপ্রতিনিধির সঙ্গে পুলিশের এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। 

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ, ব্যারিকেড দিয়ে ঘেরা হল এলাকা

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা