Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: বিজেপির দলীয় বৈঠক সেরে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ(Sandeep Ghosh)। ওই ঘটনার পর সেভাবে কোনও তদন্ত হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিজেপি ক্ষমতায় এসেছে। তাই এবার ওই পরিবারের দাবি এই খুনের ঘটনায় সিবিআই তদন্ত করা হোক। শুভেন্দু অধিকারীর সরকার সেই দোষীদের যোগ্য সাজা দেবেন এমনটাই আশায় বুক বেঁধেছেন নিহত সন্দীপের বাবা বিজয় ঘোষ সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সব ঘটনার তদন্ত আবার হবে। দোষীরা কেউ ছাড়া পাবে না। এই ঘটনার পরেই বুকে বল পেয়েছেন নিহত বিজেপির বুথ সভাপতি সন্দীপের পরিবার। ছেলের খুনিরা শাস্তি পাবে এমন আশায় বুক বেঁধেছেন বৃদ্ধ বাবা বিজয় ঘোষ(Bijoy Ghosh)।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ২০১৮ সালের নয় ডিসেম্বর পশ্চিম বর্ধমানের কাঁকসার জঙ্গল মহলে দলীয় বৈঠক ছেড়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপ ও তার সঙ্গীরা। তৃণমূল আশ্রিত প্রায় ৪০ জন দুষ্কৃতী সরস্বতীগঞ্জ গ্রাম লাগোয়া এলাকায় হামলা চালায় সন্দীপ ও তার সঙ্গীদের ওপর। দুষ্কৃতীরা রাস্তা আটকে রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। সন্দীপ পালানোর চেষ্টা করলে তাকে গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর দুর্গাপুরের (Durgapur)একটি বেসরকারি হাসপাতালে রক্তাক্ত সন্দীপকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আহত হন বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ঘটনার দিন তন্ময় কর নামে এক বিজেপি কর্মীর মোটরসাইকেলের পেছনে বসেছিলেন সন্দীপ। সেই ঘটনা মনে করলে এখনো কেঁপে ওঠেন তিনি জানা গিয়েছে পুলিশি তদন্তে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল আদালতে মামলা শুরু হয়। যাদের গ্রেফতার করা হয়েছিল, তারা প্রত্যেকেই পরে জামিনে মুক্তি পেয়ে যায়। সন্দীপ ঘোষের মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে কাঁকসা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত। তৃণমূল সরকারের আমলে পুলিশ সেই ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায় নি। ঘটনার পর তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatatpadhay) দুর্গাপুরে গিয়েছিলেন। তারা সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিন আবার এই ফাইল খোলা হবে।

সন্দীপ ঘোষ এর হত্যাকারীরা পার পাবে না। এবার সেই বিষয়ে দিন গুনছেন সন্দীপের পরিবারের সদস্যরা। ওই ঘটনার পর এলাকায় সন্দীপের মূর্তিও বসানো হয়েছে। বাবা বিজয় ঘোষ প্রতিদিন ওই ছেলের মূর্তির সামনে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। সন্দীপের বাবার একটাই দাবি, সিবিআই তদন্ত হোক। যারা এই ঘটনায় যুক্ত তাদের কঠোর শাস্তি হোক। মা প্রতিমা ঘোষ বলেন বিজেপি করার অপরাধেই তার ছেলেকে গুলি করে খুন করা হয়েছিল। ৮ বছর হতে চলল সেই খুনের কোন কিনারা হয়নি। সিবিআই তদন্ত করে খুঁজে বের করুক ছেলের খুনিদের। তন্ময় কর বলেন তার বাইকেই সন্দীপ চেপেছিল। ৬ জন মিলে তিনটে বাইকে করে তারা ফিরছিল। তখনই মাঝপথে দুষ্কৃতীরা গুলি করেছিল। সন্দীপের বুকে গুলি লেগেছিল । তার বাইক থেকে সন্দীপ পড়ে গিয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্দীপকে মৃত বলে ঘোষণা করেছিল। ওই ঘটনায় দ্রুত শাস্তি হোক সেই দাবি জানিয়েছেন তিনিও।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

‘ওঁদের কখনও দলে জায়গা দেওয়া হবে না’, ‘নব্য বিজেপি’দের উদ্দেশ্যে কড়া বার্তা সজল ঘোষের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ