ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: দাপুটে মাওবাদী নেতা তথা বিজেবিভিআরসি-র রিজিওনাল কমিটির সদস্যা শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা গ্রেফতার। এর পাশাপাশি কলকাতায় মাওবাদী নেতা মাধাই পাত্রর আত্মসমর্পণ। বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের খাতায় দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড এবং বিজেবিভিআরসি (BJBVRC)-র রিজিওনাল কমিটির সদস্যা শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে উত্তর কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। দীর্ঘ সময় ধরে সে আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলবার (১২ মে) এক সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, বেলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় ২০টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ঝাড়খণ্ড পুলিশ তার মাথার দাম ১৫ লক্ষ টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল। মূলত পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকায় একসময় সক্রিয় থাকলেও, ২০০৪-০৫ সালে একবার গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে সে আত্মগোপন করে এবং ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। বেলার বয়স বর্তমানে প্রায় ৬০ বছর এবং সে শারীরিক অসুস্থতায় ভুগছে বলে জানা গেছে।

বেলার গ্রেফতারের পাশাপাশি কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন আর এক শীর্ষ মাওবাদী নেতা মাধাই পাত্র। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মাধাই ২০০৭ সাল থেকে মাওবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার মাধাই জানান, সংগঠনের আদর্শগত পরিবর্তন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের ‘সারেন্ডার ও রিহ্যাবিলিটেশন’ পলিসির মাধ্যমে তাকে সাহায্য করা হবে বলে পুলিশ জানিয়েছে। ২০০৫ সালে পশ্চিম মেদিনীপুরের একটা কেস ছিল। মঙ্গলবার আত্মসমর্পণ করেন মাধাই পাত্র। জাঙ্গিপাড়ায় অ্যাকটিভ মাওবাদী ছিলেন। বেলডাঙ্গাতে গ্রেফতার হয়েছিলেন। বেলপাহাড়ির পর ঝাড়খণ্ডে সংগঠনের হয়ে কাজ করেন। অনেক দিন এই সব করার পর এখন সাধারণ জীবন ফিরতে চাইছেন। মাধাইয়ের আহ্বান দলের বাকি কমরেডরাও মূল স্রোতে ফিরুক।

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০