দূরপাল্লার ভ্রমণ ছেড়ে লোকাল ট্রিপকেই কেন বেশি গুরুত্ব দিচ্ছেন শহুরে ভারতীয়রা ?

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং, গোয়া বা কাশ্মীর নয় ! এবার ছুটির আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে নিজের শহরের কাছেই। বাড়তি বিমানভাড়া, সময়ের অভাব এবং ঝামেলাহীন ভ্রমণের চাহিদায় বদলে যাচ্ছে ভারতীয়দের বেড়ানোর অভ্যাস। এখন অনেকেই দূরে যাওয়ার বদলে কাছাকাছি ছোট্ট ট্রিপ, খাবারের উৎসব, আউটডোর অ্যাডভেঞ্চার কিংবা ওয়েলনেস অভিজ্ঞতাকেই বেছে নিচ্ছেন। নতুন এই লোকাল গেটওয়ে ট্রেন্ডই শহুরে জীবনে অবসরের সংজ্ঞা বদলে দিচ্ছে।

Alive App সম্প্রতি বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং গোয়ার প্রায় পাঁচ লক্ষ শহুরে মানুষের উপর একটি সমীক্ষা চালিয়েছে। মার্চ থেকে এপ্রিল ২০২৬ এর মধ্যে হওয়া এই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি চারজনের মধ্যে তিনজন এখন দূরপাল্লার ভ্রমণের বদলে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে বেশি আগ্রহী। এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ বাড়তে থাকা বিমান ভাড়া। প্রায় ৬৭ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, গত বছরের তুলনায় বিমানভাড়া ও অন্যান্য খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে অনেকেই দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। মার্চ থেকে মে-র মধ্যে মাত্র ৩৪ শতাংশ মানুষ নিশ্চিতভাবে ভ্রমণের পরিকল্পনা করেছেন। একাংশ এখনও সিদ্ধান্তহীন, আর অনেকে এই মরশুমে বেড়ানোর পরিকল্পনাই বাতিল করেছেন।

আরও পড়ুন: লম্বা ছুটি নেই? কয়েক ঘন্টাতেই ঘুরে আসুন কলকাতার কাছে এই নির্জন সমুদ্রতটে

সমীক্ষা আরও জানিয়েছে, প্রায় ৩৯ শতাংশ মানুষ আগের তুলনায় বেশি স্থানীয় ট্রিপে অংশ নিচ্ছেন। সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ট্রেকিং, সাইক্লিং, ক্যাম্পিংয়ের মতো আউটডোর কার্যক্রম। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাদ্য উৎসব, যোগব্যায়াম ও ওয়েলনেস কার্যক্রমের প্রতিও আগ্রহ বাড়ছে। শুধু খরচ নয়, সুবিধাও বড় কারণ। কম সময়ে, কম পরিকল্পনায় এবং কম ঝামেলায় আনন্দ উপভোগ করা যায় বলেই এই প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এটি সাময়িক পরিবর্তন নয়, শহুরে ভারতের জীবনযাত্রায় ভ্রমণের ধারণাই নতুন রূপ নিচ্ছে।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ