জেনে নিন বিশ্বের বৃহত্তম প্রাণী নীল তিমির ৭টি অবাক করা তথ্য

Share:

জানেন কী, কতটা বৃহৎ এই নীল তিমি?
নীল তিমি (Balaenoptera musculus) আকারে আনুমানিক ৩০ মিটার (১০০ফুট) এবং এদের ওজন হয়ে থাকে প্রায় ২,০০,০০০ কেজি, যা প্রায় ৩০-৩৩ টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান। শুধু তাই নয়, নীল তিমির হৃৎপিণ্ডের ওজন ১৮০ কেজি।

নীল তিমির গায়ের রং মূলত ধূসর, কিন্তু গভীর সমুদ্রের নীল রঙের সাথে সমুদ্রের উপরিভাগে সূর্যালোকের দরুন এদের গায়ের রং নীল মনে হয়।

মানুষের আঙুলের ছাপ প্রত্যেকের থেকে যেমন প্রত্যেকের ভিন্ন হয়, তেমনই নীল তিমির শরীরের ছাপও প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

আশ্চর্যজনক ভাবে নীল তিমি ১৮৮ ডেসিবেল পর্যন্ত তীব্র শব্দ করতে পারে, যা একটি জেট ইঞ্জিনের শব্দের চেয়েও বেশি। এই শব্দ সমুদ্রের নিচে ১৬০০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।

নীল তিমির বাচ্চা জন্মের সময়ই প্রায় ২৫ ফুট লম্বা এবং ৩ টন ওজনের হয়ে থাকে। জন্মের পর প্রথম কয়েক মাস তারা প্রতিদিন প্রায় ২০০ লিটার মায়ের দুধ পান করে। এই দুধ অত্যধিক মাত্রায় প্রোটিন ও ফ্যাট যুক্ত হওয়ায় বাচ্চার ওজন অতি দ্রুত বৃদ্ধি পায়।

এত অতিকায় শরীর ধরে রাখার জন্য নীল তিমি প্রতিদিন প্রায় ৪০০০ থেকে ৮০০০ কেজি ছোট ক্রিল (ছোট চিংড়ি, কাঁকড়া, ক্রে ফিশের ঝাঁক) খেয়ে থাকে। এদের পাকস্থলীতে একেবারেই ১০০০ কেজি খাদ্য ধরে।

নীল তিমির লিঙ্গের দৈর্ঘ্য আনুমানিক ২.৮ মিটার (প্রায় ১০ ফুট) হয়ে থাকে। এদের প্রত্যেকটি অণ্ডকোষের ওজনই প্রায় ৫০ কেজি হয়ে থাকে। বীর্যপাতের সময় পুরুষ নীল তিমি প্রায় ২০ লিটার বীর্য নির্গত করে। এর মধ্যে মাত্র ১-২ লিটার প্রয়োজন হয় স্ত্রী তিমিকে সফলভাবে গর্ভধারণ করানোর জন্য ও বাকি সমুদ্রের জলে মিশ্রিত হয়।

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে