লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের মুখ্যসচেতক পদ হারালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তাঁকে হটিয়ে দীর্ঘ নয় মাস বাদে ফের মুখ্যসচেতকের পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার (১৪ মে) কালীঘাটের বাড়িতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। এই রদবদল নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুত্র বৈদ্যনাথ ঘোষদস্তিদারের ‘বিদ্রোহের’ মূল্য চোকালেন কাকলি।

গত বছরের অগস্ট মাসে আচমকাই লোকসভার মুখ্যসচেতক পদে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই তাঁর ইস্তফা গ্রহণ করেছিলেন মমতা। আর ওই পদে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে বসিয়েছিলেন। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় পরিষদীয় দলনেতার পদে বসিয়েছিলেন।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বারাসত লোকসভা আসনের অন্তর্গত সাত বিধানসভার মধ্যে মাত্র দুটিতে জিতেছে তৃণমূল। বাকি পাঁচ আসন বিজেপির কাছে হারাতে হয়েছে। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরেই দলীয় নেতৃত্বকে বিঁধেছিলেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। যিনি আবার বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের পুত্র। শুধু তৃণমূল নেতৃত্বের সমালোচনা করেই ক্ষান্ত হননি, সিপিআইএম নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেছিলেন। রাজ্যের পূর্বতন শাসকদলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও ধন্যবাদ জানিয়েছিলেন। বৈদ্যনাথের ওই সমাজমাধ্যমের পোস্টের জন্য যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ওই পোস্ট তুলে ধরে সমাজমাধ্যমকে কুরুচিকরপূর্ণ ভাষায় আক্রমণও করেছে সিপিআইএমপন্থী নেটা নাগরিকরা। সূত্রের খবর, বিধানসভা ভোটের সময়ে কাকলির ভূমিকায় খুশি ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বারাসতের সাংসদকে গুরুত্বহীন করে দিয়েছেন। পদ হারানো নিয়ে মুখ খুলতে চাননি কাকলি।

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন